মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে ১৭৮৯৬ অভিবাসী, বাংলাদেশি ১১৩৬ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫

মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে ১৭৮৯৬ অভিবাসী, বাংলাদেশি ১১৩৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫ |
চলতি বছরের ৬ জুলাই পর্যন্ত মালয়েশিয়ায় ১৭ হাজার ৮৯৬ জন অনিবন্ধিত অবৈধ বিদেশি ডিটেনশন ক্যাম্পে আটক রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল। ক্যাম্পে আটকদের মধ্যে মোট ১ হাজার ১৩৬ বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে। দেশটির স্টার অনলাইন স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইমিগ্রেশন বিভাগের অধীনে পরিচালিত ২০টি ডিটেনশন ক্যাম্পে অভিবাসীদের রাখা হয়েছে, যার মধ্যে ১৮টি স্থায়ী ডিপো এবং দুটি অস্থায়ী ডিপো রয়েছে। এছাড়া দেশটির বাইতুল মাহাব্বাহ পরিচালিত বিদেশি শিশুদের জন্য ছয়টি শিশু আটক কেন্দ্রেও রয়েছে। দেশটির পাকাতান হারাপান দলের বুকিত বেনডেরা এলাকার সংসদ সদস্য, সাইরলিনা আবদুল রশিদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন লিখিত জবাবে বলেন, ইমিগ্রেশন বিভাগের আটক কেন্দ্রগুলোর মোট ধারণ

ক্ষমতা ২১ হাজার ৫৩০ জন। যে কোনো সময়ে এসব ডিপোতে ১৬ হাজার থেকে ১৮ হাজার জন পর্যন্ত আটক থাকে, যা গ্রেফতার ও ছেড়ে দেওয়ার ওপর নির্ভর করে। স্টার অনলাইন জানিয়েছে, সাইরলিনা জানতে চেয়েছিলেন, মোট কতটি আটক কেন্দ্র রয়েছে, প্রতিটিতে কয়জন আটক আছেন এবং তাদের মধ্যে কেউ কি জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) স্বীকৃতি পেয়েছেন কি না। এ প্রশ্নের জবাবে মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে মোট আটকদের মধ্যে ৭৮ শতাংশ বা ১৩ হাজার ৯৯২ জন পুরুষ এবং ২২ শতাংশ বা ৩ হাজার ৯৭৪ জন নারী রয়েছে। জাতীয়তার ভিত্তিতে চারটি দেশের নাগরিক ৯০.৭ শতাংশ আটক রয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে মিয়ানমার—যাদের সংখ্যা ৭ হাজার ৪৫৩ জন। এর পরই ইন্দোনেশিয়া,

দেশটির ৩ হাজার ৮১৭ জন এবং বাংলাদেশের ১ হাজার ১৩৬ জন। পত্রিকাটি স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে, আটক ব্যক্তিদের গড় মেয়াদ ০ থেকে ৩ বছরের মধ্যে এবং ২০২৫ সালের ৬ জুলাই পর্যন্ত আটকদের মধ্যে কোনো ইউএনএইচসিআর কার্ডধারী নন। তবে আটকদের মধ্যে মোট ৪ হাজার ৭১৯ জন মিয়ানমারের রোহিঙ্গা রয়েছে বলে যোগ করেছেন স্বরাস্ট্রমন্ত্রী সাইফুদ্দিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বগৌরবে অপতথ্য ও বিতর্কের জবাব দিচ্ছে পদ্মা সেতু: হয়ে উঠেছে স্থানীয় জিডিপি, উন্নয়ন ও ভরসার প্রতীক কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, আহত ৮ আরাদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৫৯, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন জামালপুরে ব্রিজ ভেঙে নদে শতাধিক মানুষ: নিহত বেড়ে ৫ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস উল্টে নিহত ২, আহত ১০ যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে তথ্য না দিলে পুতিন প্রশাসনও ইরানকে দেবে না ফিলিপ সাংমার ১৪ দিনের জেল ঈদে ‘প্রিন্স’ ঘিরে বিশৃঙ্খলা, শো বাতিল ও ভাঙচুর ঈদে আসছে কামাল আহমেদের ‘স্বপ্নের আলপথ’ মিউজিক ভিডিও কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি