মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির শীর্ষে বাংলাদেশি কর্মী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৫

মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির শীর্ষে বাংলাদেশি কর্মী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৫ |
মালয়েশিয়ায় সক্রিয় অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাশধারী বাংলাদেশি কর্মীর সংখ্যা ৮০৩,৩৩২ জনে পৌঁছেছে, যা মোট বিদেশি কর্মীর ৩৭ শতাংশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) তথ্য অনুযায়ী, এ সংখ্যা বাংলাদেশকে মালয়েশিয়ার স্বল্পদক্ষ বিদেশি শ্রমশক্তির সবচেয়ে বড় উৎসে পরিণত করেছে। কেডিএন জানিয়েছে, কোভিড-১৯ পরবর্তী সীমান্ত উন্মুক্ত হওয়ার পর ২০২২ সালে ৪৯,৩৫৩ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করে। অর্থনৈতিক প্রবৃদ্ধি সহায়তার লক্ষ্যে ২০২৩ সালে বিদেশি কর্মী নিয়োগ শিথিলকরণ পরিকল্পনা চালুর পর সেই বছর ৩৯৭,৫৪৮ জন নতুন বাংলাদেশি কর্মী এসেছে। বেরিতা হারিয়ানের এক প্রতিবেদনে জানিয়েছে, একই সময়ে ২০২২ সালে ২০,৩৩১ জন এবং ২০২৩ সালে ২৩,০৬৫ জন সক্রিয় অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাশধারীকে নিজ নিজ নিয়োগকর্তারা দেশে ফেরত পাঠিয়েছেন। এদিকে, ২০২২

ও ২০২৩ সালে বাংলাদেশি নাগরিক অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের তথ্য অনুযায়ী, পাশের মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করার জন্য ৭৯০ জনকে আটক করা হয়েছে। এই তথ্যগুলো সংসদে পাসির গুডাংয়ের সংসদ সদস্য হাসান আব্দুল করিমের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের লিখিত বিবৃতিতে প্রকাশ করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ার উৎপাদন, নির্মাণ, প্ল্যান্টেশন ও সেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তারা বলছেন, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনায় ডিজিটাল ভিসা ব্যবস্থাপনা ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে অবৈধ অভিবাসন আরও কমানো সম্ভব হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি আশা ভোসলে বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন