মালয়েশিয়ায় পুলিশের ওপর হামলায় ক্ষুব্ধ স্বরাষ্ট্রমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫

মালয়েশিয়ায় পুলিশের ওপর হামলায় ক্ষুব্ধ স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫ |
মালয়েশিয়ার কুয়ালালামপুরের কাম্পুং সুঙ্গাই বারু এলাকায় অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল। তিনি এ ঘটনাকে ‘জঘন্য ও অসভ্য কাজ’ আখ্যা দিয়ে নিন্দা জানান। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আদালতের নির্দেশে পরিচালিত উচ্ছেদ অভিযানের সময় অজ্ঞাত ব্যক্তির নিক্ষেপ করা পাথরে মাথায় আঘাত পান ডাং ওয়াঙ্গি পুলিশ প্রধান সহকারী কমিশনার সুলিজমি অ্যাফেন্ডি সুলাইমান। তার রক্তাক্ত অবস্থার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে জনমনে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকের ঘটনা যেখানে একজন সরকারি কর্মচারি আক্রান্ত হয়েছেন। এটি একেবারেই অগ্রহণযোগ্য। আমি কর্তৃপক্ষকে অবিলম্বে পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করে দায়ীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছি। তিনি বলেন, জনগণের নিরাপত্তা,

কল্যাণ এবং নিরাপত্তা বাহিনীর অখণ্ডতা সরকারের অগ্রাধিকারের বিষয়। ফেডারেল সংবিধান শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করলেও, স্বাধীনতার অপব্যবহার করা যাবে না। সাইফুদ্দিন সতর্ক করে বলেন, সরকার সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশে সমাবেশের অধিকারের অপব্যবহার, অস্থিরতা তৈরি বা মিথ্যা তথ্যের মাধ্যমে ঘৃণা উস্কে দেওয়ার কোনও প্রচেষ্টার সঙ্গে আপস করবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ