মার্চে রপ্তানি আয়ে সুখবর দিল ইপিবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫
     ৮:১৮ অপরাহ্ণ

মার্চে রপ্তানি আয়ে সুখবর দিল ইপিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫ | ৮:১৮ 104 ভিউ
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, মার্চে মাসে দেশে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে ৪২৪ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ১১ দশমিক ৪৪ শতাংশ। ২০২৪ সালের মার্চে পণ্য রপ্তানি করে আয় হয়েছিল ৩৮১ কোটি ডলার। সোমবার সংস্থাটি থেকে এ তথ্য প্রকাশ করা হয়। ইপিবি থেকে বলা হয়েছে, গত মার্চে বেড়েছে দেশের রপ্তানি আয়। প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৪৪ শতাংশ। মার্চে মাসে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৪৪ কোটি ৯৯ লাখ ডলারে। আর ২০২৪ সালের একই সময়ে এ আয় ছিল ৩০৬ কোটি ৯৪ লাখ ডলার। মার্চে অন্যান্য উল্লেখযোগ্য

খাতের মধ্যে হোম টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি বেড়েছে। তবে কমেছে কৃষি পণ্যের। হোম টেক্সটাইলের রপ্তানি আয় ৩ দশমিক ৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৯৬ লাখ ডলারে। আর চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে ২২ দশমিক ৬৪ শতাংশ। মার্চে রপ্তানি হয়েছে ৯ কোটি ৪৫ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। এ ছাড়া কৃষি পণ্যের রপ্তানি আয় ২৫ দশমিক ৭২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ কোটি ৪৫ লাখ ডলারে। ২০২৪ সালের একই সময়ে যা ছিল ৮ কোটি ৬৯ লাখ ডলার। এদিকে চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মার্চে মাসে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রপ্তানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রপ্তানি

হয়েছে ৩ হাজার ৭১৯ কোটি ১৩ লাখ মার্কিন ডলারের পণ্য, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬৩ শতাংশ বেশি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কাতার থেকে এলএনজির চতুর্থ চালান এলো দেশে সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৪০ সেনা আহত : পেন্টাগন বাগদাদ বিমানবন্দরের ভিক্টোরিয়া ঘাঁটিতে ষষ্ঠ হামলা ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র ভোট কারচুপির অভিযোগে আরও ৫ প্রার্থীর মামলা শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ স্বর্ণের দামে নতুন রেকর্ড বড় সিদ্ধান্ত আসছে ৪৮ ঘণ্টার মধ্যেই প্রথম রাষ্ট্রভাষা দিবস আজ উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে?