মার্কিন সিনেটে টানা ২৫ ঘণ্টা বক্তব্যের রেকর্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫
     ৫:১১ পূর্বাহ্ণ

মার্কিন সিনেটে টানা ২৫ ঘণ্টা বক্তব্যের রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫ | ৫:১১ 81 ভিউ
মার্কিন কংগ্রেসের সিনেটে টানা দুই দিন ধরে ঐতিহাসিক প্রতিবাদ জানিয়েছেন সিনেটর কেরি বুকার (৫৫)। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে এই প্রতিবাদ জানান। বলেন এই প্রশাসন জনগণের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে। মঙ্গলবার বুকারের কার্যালয় জানায়, তিনি ২৫ ঘণ্টা ৫ মিনিট ধরে বক্তব্য দেন, যা সিনেটের আধুনিক ইতিহাসে দীর্ঘতম ফ্লোর স্পিচের রেকর্ড ভেঙে দিয়েছে। বক্তব্য শুরু করেন সোমবার সন্ধ্যা ৭টায়। শেষ করেন মঙ্গলবার রাত ৮টা ৬ মিনিটে। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন সিনেটর স্টর্ম থারমন্ড। তিনি ১৯৫৭ সালে ২৪ ঘণ্টা ১৮ মিনিট বক্তব্য দিয়েছিলেন। বিবিসি। মঙ্গলবার দুপুরে মুধু চেম্বারের প্রার্থনা এবং বিভিন্ন সময়ে সিনেট ডেমোক্র্যাট সহকর্মীদের প্রশ্নের জবাব দেওয়ার

জন্য সংক্ষিপ্ত বিরতি নিয়েছিলেন বুকার। সিএনএন–কে দেওয়া সাক্ষাৎকারে র বুকার বলেন, ‘আমি যখন থেকে সিনেটে এসেছি, সব সময় মনে হয়েছে এই প্রতিষ্ঠানের ওপর একটা অদ্ভুত ছায়া ঝুলে আছে দীর্ঘতম বক্তব্য, বিভিন্ন বিষয় এসেছে, মানুষরা বিভিন্ন মহৎ উদ্দেশ্যে কথা বলেছেন, বা সাধারণত যা আটকানোর চেষ্টা করা হয়। আমার কাছে এটা অদ্ভুত লেগেছে যে, সেই ব্যক্তির (সিনেটর স্টর্ম থারমন্ড) এমন রেকর্ড ছিল। আমি নিজে নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তিদের সঙ্গে বড় হয়েছি, আমার বাবা-মা এবং তাদের বন্ধুরা, এটা আমার কাছে ভুল মনে হয়েছে। এটা সব সময় ভুল মনে হয়েছে।’ বুকার তার বক্তব্যের শুরুতে বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের সিনেটের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করার অভিপ্রায়ে দাঁড়িয়েছি, যতক্ষণ

আমি শারীরিকভাবে সক্ষম থাকি।’ তিনি আরও বলেন, ‘আজ রাতে আমি দাঁড়িয়েছি, কারণ আমি মনে করি, আমাদের দেশ একটি গভীর সংকটের মধ্যে আছে।’ তিনি আরও যোগ করেন, ‘মাত্র ৭১ দিনে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমেরিকানদের নিরাপত্তা, আর্থিক স্থিতিশীলতা এবং আমাদের গণতন্ত্রের মূল ভিত্তির অনেক ক্ষতি করেছেন।’ বক্তব্যের শুরু করেন, তখন তিনি জানান, তিনি এই ফ্লোরটি ধরে রেখেছেন প্রয়াত জন লুইসের চেতনা থেকে, যিনি ছিলেন নাগরিক অধিকার আন্দোলনের একজন আইকন এবং দীর্ঘদিনের মার্কিন কংগ্রেস সদস্য। এর বিপরীতে, থারমন্ড তার রেকর্ডটি গড়েছিলেন ১৯৫৭ সালের নাগরিক অধিকার আইনের বিরোধিতা করে। কিন্তু বুকারের এই রেকর্ড আলাদা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা কুয়েতে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান নিয়ে নতুন তথ্য দিল সেন্টকম চুয়াডাঙ্গায় বিএনপির কর্মীদের বেদম পিটুনিতে জামায়াতের আমির আইসিইউতে, ভাই নিহত সুনামগঞ্জে ডিসির মদতে ফসলরক্ষা বাঁধের কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিল শিবির ক্যাডাররা টিকটকে পরিচয়, রাজশাহীতে প্রেমিকের খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ময়মনসিংহের তরুণী মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে বিতর্কের মুখে সরলেন বনমন্ত্রী মিন্টু, নয়া দায়িত্বে মেলিতা ২রা মার্চ: ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ অতিরিক্ত মদ্যপানে মৃত্যু: পরিবারের কারসাজিতে ‘জুলাই শহীদ’, জুটল ৩০ লাখ আর মামলায় নিরীহদের হয়রানি মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ঢাকায় আসছেন পল কাপুর: নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে ১৮ মাস পর গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তার সফর