‘মার্কিন শুল্ক নিয়ে মোদি সরকার কী করতে চলেছে, প্রশ্ন রাহুল গান্ধীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫
     ৫:০০ অপরাহ্ণ

‘মার্কিন শুল্ক নিয়ে মোদি সরকার কী করতে চলেছে, প্রশ্ন রাহুল গান্ধীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫ | ৫:০০ 90 ভিউ
ভারতীয় রপ্তানির পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত ‘ভারতের অর্থনীতির জন্য ধ্বংসাত্মক’ হতে পারে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নরেন্দ্র মোদি সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে তিনি বলেন, ‘আপনারা চীনের কাছে ৪,০০০ বর্গকিলোমিটার জমি হারিয়েছেন। অন্যদিকে আমাদের মিত্র দেশ (যুক্তরাষ্ট্র) হঠাৎ আমাদের ওপর ২৬ শতাংশ শুল্ক বসাচ্ছে। যা আমাদের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দেবে। আমাদের গাড়ি শিল্প, আমাদের ফার্মাসিউটিক্যাল শিল্প—সবই এখন হুমকির মুখে’। ট্রাম্প প্রশাসনের আরোপিত এই শুল্ক মোকাবিলায় সরকারের পরিকল্পনা কী? জানতে চান রাহুল গান্ধী। বৃহস্পতিবা লোকসভা অধিবেশনে কথা বলার সময় বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি এমন প্রশ্ন তোলেন। রাহুল গান্ধী তার দাদি সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ তুলে বলেন, ‘কেউ

একবার ইন্দিরা গান্ধীকে জিজ্ঞাসা করেছিলেন, পররাষ্ট্রনীতিতে আপনি বামের দিকে ঝোঁকেন, নাকি ডানের দিকে? তিনি বলেছিলেন, ‘আমি বামে বা ডানে ঝুঁকি না। আমি সোজা দাঁড়াই। আমি ভারতীয় এবং আমি সোজা দাঁড়াই’। তিনি ক্ষমতাসীন বিজেপি ও আরএসএস-এর নীতির সমালোচনা করে বলেন, ‘যখন তাদের জিজ্ঞাসা করা হয়, তারা বামে না ডানে ঝোঁকে, তারা বলে, ‘না না, আমরা প্রতিটি বিদেশির সামনে মাথা নত করি’। রাহুল গান্ধী এ সময় কেন্দ্র সরকারের কাছে জানতে চান, ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক মোকাবিলায় সরকারের পরিকল্পনা কী? কংগ্রেস নেতা অভিযোগ করে বলেন, চীন ৪,০০০ বর্গকিলোমিটার ভারতীয় ভূখণ্ড দখল করেছে এবং মোদি সরকার এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তিনি ২০২০ সালের গালওয়ান উপত্যকায়

সংঘর্ষের প্রসঙ্গ টেনে বলেন, ‘আমি কিছুদিন আগে দেখলাম, আমাদের পররাষ্ট্র সচিব চীনা রাষ্ট্রদূতের সঙ্গে কেক কাটছেন। প্রশ্ন হলো, আমাদের ভূখণ্ডের কী হচ্ছে? ২০ জন জওয়ান প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগের স্মরণ আমরা কেক কেটে করব?’। বিজেপির পাল্টা জবাব রাহুল গান্ধীর এ অভিযোগের জবাবে বিজেপি এমপি অনুরাগ ঠাকুর পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘চীনের কাছে আকসাই চিন কোন সরকার হারিয়েছিল‘? তিনি বলেন, ‘১৯৬২ সালে জওহরলাল নেহরুর আমলে আকসাই চিনে চীনের অনুপ্রবেশের কারণে যুদ্ধ হয়েছিল। ভারত সে যুদ্ধ হেরেছিল। তখন আমরা ‘হিন্দি-চিনা ভাই ভাই’ বলে ‍স্লোগান দিচ্ছিলাম। আর তারা আমাদের পেছন থেকে ছুরি মেরেছিল’। মার্কিন শুল্ক ও ভারতের প্রতিক্রিয়া এর আগে হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে নতুন শুল্কব্যবস্থা

ঘোষণাকালে ট্রাম্প উল্লেখ করেন, ভারতের প্রধানমন্ত্রী মোদি ‘আমার ঘনিষ্ঠ বন্ধু’। তবে তিনি ‘আমাদের প্রতি সুবিচার করছেন না’। কারণ, ভারতের শুল্ক ব্যবস্থা ‘খুবই কঠোর’। তিনি বলেন, ‘ভারত আমাদের পণ্যে ৫২ শতাংশ শুল্ক নেয়, তাই আমরাও এখন তাদের পণ্যে ২৬ শতাংশ শুল্ক আরোপ করব’। এর জবাবে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই নতুন শুল্কের প্রভাব বিশ্লেষণ করছে।সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, ‘মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা করছে’। এছাড়া ‘যদি কোনো দেশ যুক্তরাষ্ট্রের উদ্বেগ দূর করতে পারে, তাহলে শুল্ক হার কমানো হতে পারে’ বলেও উল্লেখ করেন তিনি। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা কুয়েতে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান নিয়ে নতুন তথ্য দিল সেন্টকম চুয়াডাঙ্গায় বিএনপির কর্মীদের বেদম পিটুনিতে জামায়াতের আমির আইসিইউতে, ভাই নিহত সুনামগঞ্জে ডিসির মদতে ফসলরক্ষা বাঁধের কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিল শিবির ক্যাডাররা টিকটকে পরিচয়, রাজশাহীতে প্রেমিকের খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ময়মনসিংহের তরুণী মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে বিতর্কের মুখে সরলেন বনমন্ত্রী মিন্টু, নয়া দায়িত্বে মেলিতা ২রা মার্চ: ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ অতিরিক্ত মদ্যপানে মৃত্যু: পরিবারের কারসাজিতে ‘জুলাই শহীদ’, জুটল ৩০ লাখ আর মামলায় নিরীহদের হয়রানি মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ঢাকায় আসছেন পল কাপুর: নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে ১৮ মাস পর গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তার সফর