মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আরো ৭ দেশ, মাঠে বিশ্বকাপ দেখা অনিশ্চিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৫

মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আরো ৭ দেশ, মাঠে বিশ্বকাপ দেখা অনিশ্চিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৫ |
যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে আরো সাতটি দেশের ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর মধ্যে সিরিয়াও আছে। এই সাত দেশের বাইরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ফিলিস্তিন ভূখণ্ডের পাসপোর্টধারীদের ওপরও। তালিকায় ফিলিস্তিন থাকলেও যুক্তরাষ্ট্র এখনো সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। আংশিক নিষেধাজ্ঞার আওতায় আছে আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া দুটি দেশ। এ নিয়ে মার্কিন বিধিনিষেধের আওতায় পড়লো প্রায় ৪০টি দেশ। হোয়াইট হাউস এক ঘোষণায় জানিয়েছে, যারা ‘আমেরিকানদের জন্য হুমকি হতে পারে’ এমন বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে। ঘোষণায় আরো উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, সরকার বা প্রতিষ্ঠানের নীতির ক্ষতি করে এমন বিদেশিদের ঠেকাতে চান ডোনাল্ড ট্রাম্প। সিরিয়া ছাড়াও নতুন

করে সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আনা দেশগুলোর মধ্যে আছে, বুরকিনা ফাসো, মালি, নাইজার, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান ও লাওস। একাধিক নতুন পদক্ষেপের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন আফ্রিকার আরো কয়েকটি দেশের নাগরিকদের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে আছে, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া। পাশাপাশি আছে আইভরি কোস্ট ও সেনেগাল। এই দুটি দেশ আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে খেলবে। ট্রাম্প প্রশাসন বিশ্বকাপের খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, নিষিদ্ধ তালিকাভুক্ত দেশগুলোর সমর্থকদের জন্য তেমন কোনো আশ্বাস দেয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু