মানসিকভাবে ভেঙে পড়ছেন বিদেশি শিক্ষার্থীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মে, ২০২৫
     ৯:০৭ পূর্বাহ্ণ

মানসিকভাবে ভেঙে পড়ছেন বিদেশি শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৫ | ৯:০৭ 104 ভিউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনেক বিদেশি শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের কথা ভাবছে। এএফপি জানায়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অভিবাসন পরিষেবা পরিচালক মৌরিন মার্টিন আদালতে জমা দেওয়া এক নথিতে লিখেছেন, অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী এখন অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া সম্ভব কি না, সে বিষয়ে জানতে চাচ্ছেন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের নানা পদক্ষেপে যেমন বিদেশি স্কলারদের আতিথেয়তা বন্ধের চেষ্টা, অ-নাগরিক ক্যাম্পাস কর্মীদের লক্ষ্যবস্তু বানানো, ছাত্র ভিসা প্রক্রিয়া স্থগিত করাসহ কয়েকটি সিদ্ধান্তে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে ভয়, উদ্বেগ ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এর ফলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়ছে এবং তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। অনেক শিক্ষার্থী সমাবর্তনে অংশ নিতে

ভয় পাচ্ছে, আবার কেউ কেউ মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরার অনুমতি না পাওয়ার আশঙ্কায় ভ্রমণের পরিকল্পনা বাতিল করেছে। হার্ভার্ডের দেশি শিক্ষার্থীরাও এতে উদ্বিগ্ন। তারা এমন একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় না যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা নেই বললেই চলে। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে হার্ভার্ডে ভর্তি শিক্ষার্থীদের মধ্যে ২৭ শতাংশেরও বেশি ছিল বিদেশি। এ পরিস্থিতিতে আইভি লীগভুক্ত কিছু বিশ্ববিদ্যালয়ের করা মামলার পর, একজন মার্কিন বিচারক হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করে দিয়েছেন এবং সরকারের ওই পদক্ষেপকে অসাংবিধানিক বলে রায় দিয়েছেন। বিশ্লেষকদের মতে, এই রায় সাময়িক স্বস্তি দিলেও পুরো পরিস্থিতি এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন গভর্নর কি ঋণখেলাপি! দেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত পর্যায়ে খলিল, পেলেন আরাকান আর্মির অভিনন্দন ফয়েজ আহমদ তৈয়্যব গেলেন, প্রশ্নগুলো রয়ে গেল লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা ‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে? বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশ বাদ – ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে গেলো তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? ইউনুস পারেনি, বিএনপি কি পারবে, নাকি মনোরেলের স্বপ্ন দেখিয়েই দায় সারবে? আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া