মাচাদোকে নোবেল দেওয়ায় ফৌজদারি অভিযোগ দায়ের অ্যাসাঞ্জের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫

মাচাদোকে নোবেল দেওয়ায় ফৌজদারি অভিযোগ দায়ের অ্যাসাঞ্জের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫ |
সুইডেনে নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। অভিযোগ অনুযায়ী, মারিয়া কোরিনা মাচাদোকে শান্তিতে নোবেল দেওয়াটা ‘তহবিলের অপব্যবহার’ ও ‘যুদ্ধাপরাধে সহায়তা’র শামিল। ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের স্বীকৃতি হিসেবে গত অক্টোবরে মাচাদোকে নোবেল পুরস্কার দেওয়া হয়। তিনি দেশটির বিরোধী দলীয় নেত্রী। সম্প্রতি অ্যাসাঞ্জ তাঁর অভিযোগে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে মাচাদোর সমর্থনের কথা উল্লেখ করেছেন। ভেনেজুয়েলার সঙ্গে টানাপোড়েনের মধ্যে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার উপকূলবর্তী জলসীমায় ব্যাপক আকারে নৌ ও বিমান বাহিনী মোতায়েন করেছে। ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে মাদক বহনের অভিযোগে হামলা চালিয়েছে ছোট ছোট নৌকায়। এতে এ পর্যন্ত প্রায় ১০০ জন নিহত হয়েছেন। জুলিয়ান অ্যাসাঞ্জের ভাষ্য, মাচাদোর পুরস্কার পাওয়াটা

আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালের উইল লঙ্ঘন করেছে। উইলে বলা হয়েছিল, শান্তি পুরস্কার দেওয়া হবে সেই ব্যক্তিকে, যিনি জাতিগুলোর মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, স্থায়ীভাবে সেনাবাহিনী বিলোপ বা হ্রাসে এবং শান্তি সম্মেলন আয়োজন ও প্রসারে সর্বাধিক কাজ করেছেন। অ্যাসাঞ্জ দাবি করেছেন, মাচাদোর জন্য ঘোষিত ১১ মিলিয়ন ক্রোনার (প্রায় ১.১৮ মিলিয়ন ডলার) পুরস্কারের অর্থ জব্দ করা হোক। উইকিলিকসের দাবি, এই অর্থ দাতব্যের বদলে আগ্রাসন, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধে সহায়তার কাজে ব্যবহারের ঝুঁকি আছে। সুইডেনের পুলিশ অভিযোগটি গ্রহণের কথা নিশ্চিত করেছে। এটি অর্থনৈতিক অপরাধ কর্তৃপক্ষের কাছেও জমা দেওয়া হয়েছে। তবে সংস্থাটি জানিয়েছে এটি তাদের এখতিয়ারভুক্ত নয়। অ্যাসাঞ্জের অভিযোগ প্রসঙ্গে মন্তব্য জানতে নোবেল কমিটির সঙ্গে যোগাযোগ করেছে এএফপি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু