মাইলস্টোনে উৎসুক মানুষের ভিড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫

মাইলস্টোনে উৎসুক মানুষের ভিড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫ |
গতকাল বিমান দুর্ঘটনার পর আজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উৎসুক মানুষ ভিড় জমিয়েছেন। ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই শত শত মানুষ আসছেন দুর্ঘটনায় বিধ্বস্ত ভবনটি দেখতে। আজ মঙ্গলবার ভোর থেকেই উৎসুক মানুষ ভিড় জমাতে শুরু করেন। কেউ বিধ্বস্ত ভবনের সামনে দাঁড়াচ্ছেন সামনে দাঁড়াচ্ছেন। ছবি বা ভিডিও করছেন অনেকে। এছাড়া এই স্কুল অ্যান্ড কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাও আসছেন। সোমবার বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত সহপাঠীদের জন্য শোক প্রকাশ করছে শিক্ষার্থীরা। মাইল স্টােন স্কুলের গেটের সামনে দায়িত্ব পালনরত কমিউনিটি ট্রাফিক পুলিশের সদস্য মোহাম্মদ রফিক জানান, সোমবার রাতভরই মানুষের ভিড় ছিল। মঙ্গলবার ভোর থেকে এই ভিড় আরও বেড়ে যায়। এই এলাকার মানুষের

পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থান থেকেও মানুষ আসছেন। আজ মঙ্গলবার দুপুরে সরেজমিনে মাইলস্টোন স্কুল পরিদর্শনে দেখা গেছে, কয়েক হাজার মানুষ সেখানে ভিড় জমিয়েছেন। স্কুলের সামনের মাঠে জড় হয়েছেন তারা। তাদের পাশে কিছু শিক্ষার্থী জড়ো হয়ে ব্যানার ফেস্টুন হাতে সহপাঠীদের নির্মম মৃত্যুর জন্য দায়ীদের বিচার চাইছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী রাফিয়া বলে, তাদের সহপাঠীর এমন নির্মম মৃত্যু মেনে নেওয়া যায় না। এদিকে উৎসুক মানুষের ভিড় সামলাতে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হচ্ছে। স্কুলের শিক্ষার্থীরাও কয়েক দফায় প্রতিষ্ঠানটির প্রবেশ গেট বন্ধ করে দিয়েছেন। এর মধ্যেই আবার অনেকেই ভেতরে আসা-যাওয়া করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং