মধ্যরাতে জারাকে নিয়ে সারজিসের ফেসবুক পোস্টে চমক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫

মধ্যরাতে জারাকে নিয়ে সারজিসের ফেসবুক পোস্টে চমক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫ |
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্ট করে চমক দিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, তাসনিম জারা, ঢাকা-৯ (খিলগাঁও, মুগদা, সবুজবাগ, মাণ্ডা)। জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। তিনি ঢাকা-৯ (খিলগাঁও, মুগদা, সবুজবাগ, মাণ্ডা) আসন থেকে শাপলা কলি প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। নিজের প্রার্থিতা নিয়ে ডা. তাসনিম জারা বলেন, আমি ঢাকা-৯ আসনের জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছি। দলের পক্ষ থেকে আমার জন্য নির্দেশনা আছে যে ১৩ তারিখের

মধ্যে মনোনয়ন আবেদন ফরম জমা দিতে হবে। তো সেই প্রক্রিয়ায় যুক্ত হলাম। যদি সুযোগ পাই, আশা করছি এনসিপি থেকে আমরা পরিবর্তন আনতে সক্ষম হব। মনোনয়ন ফরম সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, আমরা সারা দেশ থেকে মনোনয়ন আবেদন ফরম প্রত্যাশা করছি। যারা জনসেবায় সম্পৃক্ত হতে চান, রাজনীতিটাকে জনসেবা হিসেবে দেখতে চান–ক্ষমতার যাওয়ার সিঁড়ি হিসেবে নয়, আমরা তাদের স্বাগত জানাচ্ছি। দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, এনসিপির মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় কার্যালয়ে খুবই আনন্দমুখর পরিবেশে মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ ও জমা দেয়ার কাজ চলছে এবং অনলাইনেও ভালো সাড়া মিলছে। আশা করছি, যারা আসলেই জনমানুষের কল্যাণের জন্য রাজনীতি

করতে চান, তারা এগিয়ে আসবেন এবং এমন মানুষগুলোকে আমরা এনসিপি থেকে সংসদে পাঠাতে পারব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা