মধ্যপ্রাচ্যে বহুদিনব্যাপী মহড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৬

মধ্যপ্রাচ্যে বহুদিনব্যাপী মহড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৬ |
ইরানকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে বহুদিনব্যাপী সামরিক মহড়া চালানোর পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীর নেতৃত্বে একটি বড় নৌবহর মোতায়েন করেছে। বুধবার (২৮ জানুয়ারি) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) অধীনস্থ এয়ার ফোর্সেস সেন্ট্রাল জানায়, তারা ‘বহুদিনব্যাপী প্রস্তুতি মহড়া’ পরিচালনা করবে। এই মহড়ার মাধ্যমে সেন্টকমের দায়িত্বপূর্ণ এলাকায় যুদ্ধবিমান দ্রুত মোতায়েন, ছড়িয়ে দেওয়া এবং দীর্ঘ সময় ধরে পরিচালনার সক্ষমতা প্রদর্শন করা হবে। এক বিবৃতিতে বলা হয়েছে, এই মহড়ার লক্ষ্য হলো সামরিক সম্পদ ও জনবল ছড়িয়ে দেওয়ার সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদার করা এবং যে কোনো পরিস্থিতিতে

নমনীয় সামরিক প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকা। প্রতিবেদনে বলা হয়েছে, মহড়ার নির্দিষ্ট তারিখ, স্থান কিংবা অংশগ্রহণকারী মার্কিন সামরিক সরঞ্জামের বিস্তারিত প্রকাশ করা হয়নি। এর আগে সোমবার সেন্টকম জানিয়েছে, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের নেতৃত্বে একটি বড় নৌবহর মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এই রণতরীতে কয়েক ডজন যুদ্ধবিমান ও প্রায় ৫ হাজার নাবিক রয়েছে। বহরের সঙ্গে রয়েছে একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, যা বিমানবাহী রণতরীর প্রতিরক্ষা নিশ্চিত করে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রনও পাঠিয়েছে। এই ইউনিটটি এর আগেও ২০২৪ সালের এপ্রিলে ইরানে চালানো হামলায় অংশ নিয়েছিল। পাশাপাশি যুক্তরাজ্যও ‘প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে’ টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করেছে। সেন্টকম জানিয়েছে, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক

নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতেই ইউএসএস আব্রাহাম লিংকন বর্তমানে সেখানে অবস্থান করছে। এদিকে অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের পাশে ভেনেজুয়েলার চেয়েও বড় আমাদের একটি বিশাল নৌবহর রয়েছে। তবে তিনি আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দেননি। তার ভাষায়, ইরান চুক্তি করতে চায়। তারা একাধিকবার যোগাযোগ করেছে। সেন্টকম আরও জানিয়েছে, এই মহড়াগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে যৌথভাবে পরিচালিত হবে। বাহরাইনের সঙ্গে একটি প্রতিরক্ষামূলক মহড়ার পরিকল্পনাও রয়েছে, যেখানে ড্রোন প্রতিহত করার সক্ষমতা অনুশীলন করা হবে। তবে এই সামরিক মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু মিত্র দেশ উদ্বেগ প্রকাশ করেছে। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে কোনো হামলায় নিজেদের আকাশসীমা, ভূখণ্ড বা জলসীমা ব্যবহারের অনুমতি দেবে

না এবং নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে। সেন্টকমের বিবৃতিতে বলা হয়, সব কার্যক্রম স্বাগতিক দেশের অনুমোদন সাপেক্ষে এবং বেসামরিক ও সামরিক বিমান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হবে। এতে নিরাপত্তা, নির্ভুলতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট ঈদের আগেই বাড়ির পথে যাত্রা, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর বেশি দামে এলএনজি কেনা ও মার্কিন চুক্তি: সরকারের ভুল নাকি ইচ্ছাকৃত সিদ্ধান্ত! কোনো সামর্থবান মুসলিম রাষ্ট্র নয়, ইরানের পাশে দাঁড়ালো চীন মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জামায়াতের নির্বাচনী আইকন নিউইয়র্ক মেয়র মামদানির অফিসে এলজিবিটি দপ্তর: বিতর্ক চরমে ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ আমলে খননকৃত শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ম কূপ উদ্বোধন, যুক্ত হচ্ছে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস কুর্মিটোলা এভিয়েশন ডিপো থেকে বিমানের ৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব! স্পিকার–ডেপুটি স্পিকারের পদত্যাগ নিয়ে সংবিধানিক প্রশ্ন: সামাজিক মাধ্যমে বিতর্ক আচরণবিধি ভাঙায় পাকিস্তানের আঘা সালমানকে আইসিসির তিরস্কার ও ডিমেরিট বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম! The International Crimes Tribunal Has Turned into a Machine for Illicit Money অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে?