মজুরি বন্ধ, ঈদ বোনাসও নেই: চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মে, ২০২৬

মজুরি বন্ধ, ঈদ বোনাসও নেই: চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৬ |
ঈদুল আযহার ঠিক আগমুহূর্তে সাপ্তাহিক মজুরি না পেয়ে দেউন্দি টি কোম্পানি লিমিটেডের অধীনস্থ চারটি চা বাগানের শ্রমিকরা কর্মবিরতিতে নেমেছেন। মৌলভীবাজারের কমলগঞ্জের একটি এবং হবিগঞ্জের তিনটি চা বাগানে একযোগে এই কর্মবিরতি শুরু হয়েছে সোমবার, ২৫শে মে থেকে। বিশেষত মুসলমান শ্রমিক পরিবারগুলো ঈদের আগে মজুরি না পাওয়ায় চরম হতাশা ও দুর্ভোগের মধ্যে পড়েছে। দেউন্দি টি কোম্পানির অধীনে যে চারটি বাগানে কর্মবিরতি চলছে সেগুলো হলো মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে অবস্থিত মিরতিংগা চা বাগান এবং হবিগঞ্জ জেলার লাল চান্দ, নোয়াপাড়া ও দেউন্দি চা বাগান। গত সপ্তাহ থেকেই এই চারটি বাগানে সাপ্তাহিক মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা বন্ধ থাকায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে শুরু করে। মিরতিংগা চা বাগান

কর্তৃপক্ষের ম্যানেজার ও ডেপুটি ম্যানেজারের লিখিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, কৃষি ব্যাংক কর্তৃপক্ষ লোন প্রদান না করায় ২১শে মে থেকে শ্রমিকদের সাপ্তাহিক মজুরি বা তলব বন্ধ রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে সরাসরি জানানো হয়, ব্যাংক লোনের ওপর পরবর্তী তলব নির্ভর করছে এবং যতদিন কর্তৃপক্ষ মজুরি দিতে না পারবে ততদিন শ্রমিকদের মজুরি বহন করা হবে না। শ্রমিকদের নিয়মিত সাপ্তাহিক তলব গত বৃহস্পতিবার দেওয়ার কথা ছিল। কিন্তু কৃষি ব্যাংকের লোনের অজুহাতে বাগান কর্তৃপক্ষ তা পরিশোধ না করায় শ্রমিকরা পূর্বঘোষিত আল্টিমেটাম অনুযায়ী সোমবার সকাল থেকে মিরতিংগা চা ফ্যাক্টরিতে কর্মবিরতি শুরু করেন। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, শুধু সাপ্তাহিক মজুরিই নয়, স্টাফদের বেতন-ভাতা, ঈদ বোনাস, পূজা উৎসব বোনাসসহ অন্যান্য

প্রাপ্যও দিতে পারছে না বাগান কর্তৃপক্ষ। মিরতিংগা চা বাগানে দুই শতাধিক মুসলিম চা শ্রমিকের বসবাস, যাদের এই সাপ্তাহিক মজুরির ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতে হয়। মিরতিংগা চা বাগান পঞ্চায়েত সভাপতি মন্টু অলমিকের সভাপতিত্বে কর্মবিরতিতে নেতৃত্ব দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালী সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য ধনা বাউরি, চা-ছাত্র যুব পরিষদ মনু-ধলই ভ্যালীর যুগ্ম আহ্বায়ক মানিক প্রসাদ পাল, সিরাজুল ইসলাম জব্বার, রামনারাইন কৈরী এবং ইমরান নাজিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। মিরতিংগা চা বাগানের ইউপি সদস্য ও চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালির সভাপতি ধনা বাউরী বলেন, “ঈদের ঠিক আগ মুহূর্তে পূর্ণ মজুরি প্রদান না করায় শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন। এই চা বাগানে কমপক্ষে শতাধিক

মুসলিম শ্রমিক পরিবার রয়েছে। তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। তাছাড়া কোম্পানি শ্রমিকদের স্ববেতনে বকেয়া মজুরি প্রদানেরও নিশ্চয়তা দিচ্ছে না। ফলে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে উঠছেন।” দেউন্দি টি কোম্পানি লিমিটেডের মিরতিংগা চা বাগানের ডেপুটি ব্যবস্থাপক রেজাউল হায়াত খান দাবি করেন, শ্রমিকদের কোনো বকেয়া নেই। তার ভাষায়, “ব্যাংক থেকে গত বৃহস্পতিবার টাকা উত্তোলন করা যায়নি। তবে এই সপ্তাহে তাদের হাফ পেমেন্ট দিতে চাইলে শ্রমিকরা সেটি নিতে চায়নি। এখন তারা আন্দোলন শুরু করেছে।” অর্থাৎ কর্তৃপক্ষ ও শ্রমিকদের বক্তব্যের মধ্যে স্পষ্ট দ্বন্দ্ব রয়েছে — শ্রমিকরা পূর্ণ মজুরির দাবিতে অনড়, অন্যদিকে কর্তৃপক্ষ আংশিক পরিশোধের প্রস্তাব দিয়েছিল। বাংলাদেশ চা শ্রমিক সংঘ বকেয়া মজুরি দ্রুত পরিশোধ করে অবিলম্বে বাগান চালু করার দাবি

জানিয়েছে। ঈদের আগে শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করা না হলে আন্দোলন আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক