ভেনেজুয়েলার সব সশস্ত্র বাহিনী মোতায়েনের নির্দেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৬

ভেনেজুয়েলার সব সশস্ত্র বাহিনী মোতায়েনের নির্দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৬ |
দেশজুড়ে সব সশস্ত্র বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্তের কথা জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। শনিবার স্প্যানিশ ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় পাদ্রিনো লোপেজ বলেন, ভেনেজুয়েলা ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ আগ্রাসনের’ মুখে রয়েছে। এই পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ভিত্তিতে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশ অনুযায়ী সেনাবাহিনীসহ দেশের সব সশস্ত্র বাহিনী অবিলম্বে মোতায়েন করা হবে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন। ভিডিও বার্তায় পাদ্রিনো লোপেজ বলেন, ‘তারা আমাদের ওপর হামলা চালিয়েছে, কিন্তু আমাদের দমিয়ে রাখতে পারবে না।’ ভেনেজুয়েলা সরকার আগেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেসামরিক ও সামরিক

স্থাপনায় হামলার অভিযোগ এনে একে ‘সামরিক আগ্রাসন’ বলে অভিহিত করেছে। এর পরই দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সাম্প্রতিক এসব ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা আরও গভীর হচ্ছে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না