ভেনেজুয়েলায় মার্কিন হামলা আন্তর্জাতিক চুক্তির কফিনে শেষ পেরেক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৬

ভেনেজুয়েলায় মার্কিন হামলা আন্তর্জাতিক চুক্তির কফিনে শেষ পেরেক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৬ |
আন্তর্জাতিক সব ধরনের নিয়ম উপেক্ষা করে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটকের ঘোষণা দিয়েছেন। কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসির অধ্যাপক সুলতান বারাকাত আল জাজিরাকে বলেন, ভেনেজুয়েলায় মার্কিন হামলা আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখানোর দিন শেষ করে দিচ্ছে। এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বীদের জন্যও একই ধরনের পদক্ষেপ নেওয়ার অজুহাত তৈরি হয়েছে। বারাকাত বলেন, ‘এটি সম্ভবত যে কোনো আন্তর্জাতিক চুক্তির কফিনে শেষ পেরেক। রাষ্ট্রের সার্বভৌমত্বের মৌলিক নীতিই ভেঙে দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে যে ধরনের হামলা লেবানন ও ইরানে চালিয়েছে, এই হামলাও তার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। আমরা যে

ধরনের আন্তর্জাতিক আইন ও রীতিনীতি মেনে চলতে অভ্যস্ত তারা সেই সীমা ছাড়িয়ে যাচ্ছে।’ এ প্রসঙ্গে বারাকাত বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডকে সামনে রেখে চীন এখন তাইওয়ানের ক্ষেত্রে একই ধরনের পদক্ষেপ নেওয়ার যৌক্তিকতা দেখাতে পারে— যে অঞ্চলটিকে চীন দীর্ঘদিন ধরেই নিজের অংশ বলে দাবি করে আসছে।’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের বিভিন্ন অংশে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। কারাকাসে অবস্থানরত আল জাজিরার এক প্রতিবেদকের বরাতে জানানো হয়, শনিবার ভোরের দিকে শহরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কয়েকটি এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। একই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রত্যক্ষদর্শীদের

বরাতে সংস্থাটি জানায়, ভোররাতে কারাকাসে একাধিক উচ্চ শব্দ শোনা গেছে। এদিকে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, রাজধানীতে অন্তত ৭টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। একই সঙ্গে নিচু দিয়ে উড়ে যাওয়া বিমানও দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদন অনুযায়ী, শহরের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকায় ওই ঘটনার পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে বিস্ফোরণের কারণ বা এতে কোনো ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না