ভূমিকম্পে সাগরের বুকে জন্ম নেয়া সেন্টমার্টিন দ্বীপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৫

ভূমিকম্পে সাগরের বুকে জন্ম নেয়া সেন্টমার্টিন দ্বীপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৫ |
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, সেন্টমার্টিন। তার শান্ত বালুকাময় সৈকত ও নীল জলের জন্য পর্যটকদের কাছে স্বপ্নপুরী হিসেবে পরিচিত। কিন্তু এই দর্শনীয় দ্বীপটির জন্মরহস্য লুকিয়ে আছে এক বিশাল প্রাকৃতিক বিস্ময়ের মধ্যে। ভূতত্ত্ববিদদের গবেষণায় জানা গেছে, বর্তমান সেন্টমার্টিন দ্বীপের ভৌগোলিক উপস্থিতি প্রায় ২৬৩ বছর আগে, ১৭৬২ সালে এক ভয়াবহ ভূমিকম্পের ফলশ্রুতিতে জন্ম নেয়। ওই বছরের ২ এপ্রিলের ওই ভূমিকম্প সাগরের তলদেশে বিশাল পরিবর্তন ঘটায়। বিজ্ঞান বিষয়ক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সেন্টমার্টিন দ্বীপের সৃষ্টির পেছনে রয়েছে ভারত ও মিয়ানমার প্লেটের সংযোগস্থলে থাকা এক বিশাল প্লেটচ্যুতি অঞ্চল। ঐতিহাসিক নথি এবং আধুনিক ভূতাত্ত্বিক বিশ্লেষণ অনুযায়ী, ভূমিকম্পটি রিখটার স্কেলে প্রায় ৮.৫ বা তারও বেশি মাত্রার ছিল। এটি ইতিহাসের

অন্যতম শক্তিশালী কম্পন হিসেবে বিবেচিত। ভূমিকম্পের রাতেই চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়েছিল। এই প্রলয়ঙ্করী কম্পনের ফলে সমুদ্রের তলদেশে প্রচণ্ড চাপ তৈরি হয়, যা ভৌগোলিকভাবে ‘ভূমিকম্পজনিত সহ-উত্থান’ হিসেবে চিহ্নিত। সমুদ্রের নিচে থাকা তলদেশের বৃহৎ অংশ স্থায়ীভাবে উপরে উঠে আসে। এর ফলে সেন্টমার্টিন এবং টেকনাফের পূর্বের ডুবো চরগুলো সমুদ্রপৃষ্ঠের উপরে স্থায়ী ভূখণ্ড হিসেবে জেগে ওঠে। ভূতাত্ত্বিক গবেষণা এবং কার্বন পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছে, সেন্টমার্টিন দ্বীপ সেই রাতে প্রায় ১০ ফুট উচ্চতায় উপরে উঠে এসেছিল। দ্বীপে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে উঠে আসা মৃত প্রবালের স্তরই এই উত্থানের সবচেয়ে দৃঢ় প্রমাণ। এই প্রবালগুলো আগের দিকে পানির নিচে ছিল, কিন্তু ভূমিকম্পের কারণে হঠাৎ উঠে

আসায় মারা যায়। এর মাধ্যমে নিশ্চিত হয় যে, ১৭৬২ সালের আগে এই অঞ্চলটি স্থায়ী স্থলভূমি ছিল না। গবেষকরা জানান, এই প্রাকৃতিক বিপর্যয় কেবল সেন্টমার্টিনকে নতুন ভূখণ্ড দেয়নি; পুরো উপকূলীয় অঞ্চলের ভৌগোলিক মানচিত্রকেও পাল্টে দিয়েছে। এছাড়া ওই ভূমিকম্পের ফলে ভয়াবহ সামুদ্রিক জলোচ্ছ্বাসও সৃষ্টি হয়েছিল, যা বিপুল প্রাণহানি ঘটিয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’ ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান ট্রাম্পের ১৫ দফার প্রস্তাব ‘ছুড়ে ফেলে দিল’ ইরান পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব