ভূমিকম্পের মধ্যেই ব্যাংককের রাস্তায় শিশুর জন্ম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৫
     ৪:৩০ পূর্বাহ্ণ

ভূমিকম্পের মধ্যেই ব্যাংককের রাস্তায় শিশুর জন্ম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৫ | ৪:৩০ 91 ভিউ
চারদিকে ধ্বংসযজ্ঞ। মৃত্যুর বিভীষিকা। এর মধ্যেই জন্ম নিল একটি শিশু। চিৎকার করে জানান দিল নিজের অস্তিত্ব। জীবনের হাহাকারের মধ্যেই নতুনের জয়গান! শুক্রবার সকালে পরপর দুটি ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। এর কম্পন অনুভূত হয় চীন, থাইল্যান্ড, ভারত, বাংলাদেশ, ভিয়েতনামেও। তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মিয়ানমার ও থাইল্যান্ডে। ভূমিকম্পে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি ৩০ তলা নির্মাণাধীন ভবনসহ বহু ঘরবাড়ি ভেঙে পড়ে। এতে বহু মানুষ হতাহত হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহরে। প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে মানুষ। এই বিপর্যয়ের মধ্যেই ব্যাংককের রাস্তায় একটি শিশুর জন্ম দেন এক নারী। বিবিসি। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি ছিলেন ওই প্রসূতি মা। এর

মধ্যেই ভূমিকম্পে কেঁপে ওঠে চারপাশ। রীতিমতো দুলতে থাকে ভবনগুলো। এমন পরিস্থিতিতে পড়িমরি করে হাসপাতালের সব রোগীকে নিচে রাস্তায় নামিয়ে আনা হয়। রাস্তায় তখন লোকে লোকারণ্য। সবার চোখে-মুখে আতঙ্ক। এদিকে প্রসববেদনায় ছটফট করছেন ওই নারী। প্রতিবেদন মতে, ওই নারী স্ট্রেচারে সন্তানের জন্ম দেন। আর তাকে ঘিরে রেখে প্রসবে সাহায্য করেন হাসপাতালের কর্মীরা। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, স্ট্রেচারের ওপর ওই নারীকে চারপাশে ঘিরে রেখেছেন কয়েকজন নার্স। তার মধ্য থেকে সদ্যোজাত শিশুটিকে বের করে আনা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা