ভিন্ন চরিত্রে আসছেন অপরাজিতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫

ভিন্ন চরিত্রে আসছেন অপরাজিতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫ |
চোখে তার চিরচেনা হাসিমুখ। পর্দায় আসলেই যেন ছড়িয়ে পড়ে একরাশ ভালোবাসা। তবে এবার ভিন্ন মেজাজে, ভিন্ন চরিত্রে আসছেন অপরাজিতা আঢ্য। প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। আতিউল ইসলাম পরিচালিত আসন্ন ছবি ‘বানসারা’-তে গৌরিকা দেবীর চরিত্রে হাজির হবেন অভিনেত্রী। তার বিপরীতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত। সিনেমার বড় অংশের শুটিং হয়েছে কলকাতা শহর থেকে অনেকটা দূরে, পুরুলিয়ার একটি পাহাড়ঘেরা গ্রামে। ১২ দিনের টানা শুটিং শিডিউলে অপরাজিতার অভিজ্ঞতা ছিল চরম ঠান্ডার মধ্যে কষ্টকর হলেও রোমাঞ্চকর। শুটিং প্রসঙ্গে তিনি বলেন, “যেখানে শুটিং করতে গিয়েছিলাম, সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না। ফলে কেউ বিরক্ত করতে পারেনি, এটা বেশ ভালো লেগেছে। তবে ওখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, সবাই কার্যত জমে

যাচ্ছিল। অনেকেই কম্বল জড়িয়ে শুটিং করছিল, আর আমি পাতলা শাড়ি পরে পানিতে ভিজে প্রত্যেকটা দিন রাতভর শুটিং করেছি। মজাই হয়েছে।” প্রথমে এই সিনেমা করতে রাজি না হলেও, পরে চিত্রনাট্য শুনে মুগ্ধ হয়ে কাজ করার সিদ্ধান্ত নেন অপরাজিতা। ছবির সেট তৈরি করা হয়েছিল পুরুলিয়ার পাহাড়ের উপর। বানানো হয়েছিল ৪০ ফুট উঁচু একটি দেবী মূর্তি, গ্রামের সব বাড়িঘর রঙ করে সেট তৈরি করা হয়। প্রতিদিন ৬০০-৭০০ জনের দল নিয়ে চলেছে শুটিং। ছবির গল্প গড়ে উঠেছে বানসারা নামের একটি জঙ্গলে ঘেরা গ্রামের প্রেক্ষাপটে। গ্রামের বনদেবীর নামে এই গ্রামের নাম বানসারা। গ্রামবাসীদের বিশ্বাস, কোনো অপরাধ ঘটলে দেবী নিজ হাতে ত্রিশূল দিয়ে অপরাধীকে বধ করেন। দেবীর ইচ্ছা ও আদেশ

গ্রামের মানুষদের কাছে পৌঁছে দেন ‘বড়মা’। আর এই বড়মা চরিত্রেই দেখা যাবে অপরাজিতাকে। একাধারে রাজনৈতিক ক্ষমতা ও গ্রামের রক্ষক হিসেবে নিজেকে দাবি করেন গৌরিকা দেবী। ছবির প্রথম ভাগের শুটিং শেষ হয়েছে। দ্বিতীয় ভাগের শুটিং হবে কলকাতায়। শিগগিরই সিনেমাটি মুক্তির আগে টিজার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরিচালক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান