ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড
রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার
অলিম্পিকজয়ী মার্গারিটা ফিরছেন স্মৃতির কাছে
১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি
বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন
ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক ঘোষণা বাংলাদেশের, স্পিন বোলিং কোচ রফিক
জমকালো সংবর্ধনায় সাফজয়ী যুবাদের অর্থ পুরস্কারের ঘোষণা
ভারত সিরিজের সূচি প্রকাশ, ৬ ম্যাচের ৪টি মিরপুরে
মিরপুরের স্লো, লো এবং টার্নিং পিচ নিয়ে সমালোচনার কমতি নেই। কদিন আগে জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ অনুরোধ করেছিলেন, ‘অন্তত টি-টোয়েন্টি যেন ঢাকার বাইরের মাঠে হয়।’ তবে বিসিবি আজ জানিয়েছে, ভারতের বিপক্ষে সাদা বলের ৬ ম্যাচের সিরিজটির চারটি ম্যাচই হবে মিরপুরে। তিন টি-টোয়েন্টির দুটি বসবে শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
বিসিবি জানিয়েছে, ১৩ আগস্ট রঙিন পোশাকের সিরিজটি খেলতে ঢাকায় পা রাখবে ভারত। খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। টুর্নামেন্টের প্রথম দুই ওয়ানডে বসবে ঢাকার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ওয়ানডে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
প্রথম টি-টোয়েন্টিও সেখানেই। বাকি দুই টি-টোয়েন্টি মাঠে গড়াবে মিরপুরে। বাংলাদেশের মাটিতে এটাই
হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ।
হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ।



