ভারত-বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ বিএসএফ সদস্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৫

ভারত-বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ বিএসএফ সদস্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৫ |
নিয়মিত টহল ও দায়িত্ব পালনের সময় ভারত-বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ হয়েছেন এক বিএসএফ সদস্য। গতকাল সোমবার রাতে ত্রিপুরা রাজ্যের ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গুলিবিদ্ধ বিএসএফ সদস্য হলেন বিপিন কুমার (৩৫)। তিনি ৯৭ নম্বর ব্যাটালিয়নের একজন সদস্য। তবে কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। সূত্রের খবর, গুলিবিদ্ধ হন ওই বিএসএফ সদস্যকে সঙ্গে সঙ্গেই সহকর্মীরা উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ধর্মনগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়। ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার

প্রসূন ভট্টাচার্য সাংবাদিকদের জানান, বিপিনের শরীরে আগ্নেয়াস্ত্রের দুইটা জখম পেয়েছেন তারা। তার অবস্থা ক্রিটিক্যাল, তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা স্থিতিশীল রয়েছে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। বিএসএফের স্থানীয় দপ্তর বা দিল্লিতে সদর দপ্তরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে এবং গোটা বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে তদন্ত শুরু হয়েছে। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা