ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিস্ফোরণ, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গোলাবর্ষণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মে, ২০২৫
     ৭:৪০ পূর্বাহ্ণ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিস্ফোরণ, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গোলাবর্ষণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৫ | ৭:৪০ 86 ভিউ
পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় বিমান হামলার পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সীমান্তে গোলাবর্ষণ করছে সেনারা। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন, ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ বিভিন্ন জায়গায় মিসাইল হামলা চালায় ভারত। এরপরই পাকিস্তান ভারতকে পাল্টা জবাব দেওয়া শুরু করে বলে জানায় দেশটির নিরাপত্তা সূত্র। এরমধ্যেই জম্মু-কাশ্মীরের রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনা গেল। তবে এই বিস্ফোরণের শব্দটি কিসের ছিল সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে সিএনএন। শ্রীনগর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সবচেয়ে বড় শহর। এদিকে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় বিমান হামলার পর পাকিস্তান ও ভারত শাসিত কাশ্মীরের কিছু অংশের

মধ্যে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সীমান্ত পেরিয়ে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। পাকিস্তান শাসিত কাশ্মীরের নীলুম উপত্যকার জাওয়াদ আহমেদ পারস গার্ডিয়ানকে বলেন, সীমান্ত পেরিয়ে কোনো বিরতি ছাড়াই গোলাবর্ষণ চলছে। উভয় দিক থেকে চেকপয়েন্টে মর্টার শেল ছোড়া হচ্ছে। পারস বলেন, ‘ভারতীয় বিমান হামলার পর থেকে উপত্যকায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সবাই জেগে আছে এবং খুব চিন্তিত। আমরা জানি না আগামীকাল কী হবে। কিছু লোক যারা আশ্রয়স্থল এবং বাঙ্কার তৈরি করেছিল তারা সেখানে চলে গেছে। দুই দশক ধরে কেউ এত ভয়াবহ গোলাবর্ষণ দেখেনি।’ ভারতীয় বিমান হামলার পর, আমরা আতঙ্কিত। আজ রাতে আমরা ঘুমাতে পারছি না। মর্টার ছোড়া হলে কেউ ঘুমাতে পারে না এবং সবাই তার জীবন নিয়ে

চিন্তিত।’ পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। এছাড়াও দুটি ভারতীয় বিমান ও একটি ভারতীয় সেনা ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। খবর পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ ও সামা টিভির। এদিকে হামলার পর বুধবার সকালে ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির একটি বৈঠকের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার উদ্ধৃতি দিয়ে জিও টিভি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টায় এই বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরসিংদীর সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় জড়িত জামায়াত কর্মীকে বাঁচাতে মিমাংসা করেন বিএনপি নেতা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত: ইসরায়েলি কর্মকর্তা শত কোটি টাকার ইউনিফর্ম প্রকল্পে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ, পুরোনো পোশাকে ফিরছে পুলিশ! সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি ইরানের আক্রমণে কাতারে মার্কিন রাডার ধ্বংস: মধ্যাপ্রাচ্যের আকাশ যুক্তরাষ্ট্রের জন্য “ব্লাইন্ডজোন” সাবেক লঙ্কান ফুটবলার পাকিরের মনে পীড়া দেয় আবাহনীর ট্রফি লুট আইনের শাসন প্রতিষ্ঠা, সকল হত্যার তদন্ত ও বিচারে জুলাই যোদ্ধাদের কেন এতো অনীহা? ১০০% বিদ্যুৎ সক্ষমতার দেশে জ্বালানি সংকট ও বিপুল বকেয়া: বিদ্যুৎমন্ত্রীর ভাষ্যে ইউনূস সরকারের অব্যবস্থাপনা-ব্যর্থতা চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব বিদেশে পলাতক শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে পুলিশি পাহারায় থাকা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি’তে ছাত্রলীগের পোস্টার ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার ‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী গণভোটের ফলাফল বনাম সাংবিধানিক সীমা আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত আসত ‘কিচেন কেবিনেট’ থেকে: বিস্ফোরক মন্তব্যে সাখাওয়াত হোসেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, হাবিবুর রহমান হাবিব টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল: শেখ হাসিনার গভীর শোক