ভারতের বিরুদ্ধে জাতিসংঘে যাচ্ছে পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৫

ভারতের বিরুদ্ধে জাতিসংঘে যাচ্ছে পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ |
ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। ভারত পাকিস্তানে চেনাব নদীর পানিপ্রবাহ কমিয়ে দিয়েছে-এমন খবর প্রকাশ্যে আসার পর রোববার পাকিস্তান এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ভারতের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে এই অঞ্চলের সর্বশেষ অবস্থা জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বানে অবিলম্বে পদক্ষেপ নিতে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখারকে নির্দেশ দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিবৃতিতে বলা হয়, ‘ভারতের আগ্রাসী কর্মকাণ্ড, উসকানি এবং উসকানিমূলক বক্তব্যের বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করবে পাকিস্তান।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘বিশেষ করে সিন্ধু পানিচুক্তি স্থগিতের মতো ভারতের বেআইনি পদক্ষেপের

বিষয়টি তুলে ধরবে পাকিস্তান।’ দিল্লির ‘আগ্রাসী কর্মকাণ্ড’ কীভাবে এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করছে, সে বিষয়ও স্পষ্ট করা হবে বলে জানিয়েছে ইসলামাবাদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রকৃত ঘটনা তুলে ধরতে পাকিস্তানের প্রচেষ্টার অংশ হিসেবে এ গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে।’ উল্লেখ্য, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশির ভাগই পর্যটক। এ হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে দাবি করে দেশটির বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি। তবে অভিযোগ নাকচ করে পাল্টা ব্যবস্থা নিচ্ছে পাকিস্তানও। এ নিয়ে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সূত্র: দ্য ডন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক পুরোনো রাউটার নিয়ে যে সতর্কবার্তা দিল এফবিআই এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল