‘আমার বন্ধু আমার চোখের সামনে মারা গেল’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫

‘আমার বন্ধু আমার চোখের সামনে মারা গেল’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫ |
পরীক্ষা শেষে করে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি শ্রেণিকক্ষ থেকে বের হচ্ছিল শিক্ষার্থী ফারহান হাসান (১০)। ঠিক তখনই ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ জেট। ফারহান বলে, ‘আগুনে জ্বলতে থাকা বিমানটি আমার চোখের সামনেই ভবনে আছড়ে পড়ে।’ ফারহানের এই সাক্ষাৎকারটি নিয়েছে বিবিসি। বাবা ও চাচার পাশে দাঁড়িয়ে ফারহান বলে, ‘আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুও পরীক্ষার হলে ছিল। সে আমার চোখের সামনেই মারা গেল।’ সোমবার বিমানটি যখন বিধ্বস্ত হয় তখন, মাইলস্টোনের ফটকের সামনে অনেক অভিভাবক ভিড় করেছিলেন। কারণ, স্কুল ছুটির পর অনেক শিশু ছোটাছুটি করে ফটকের দিকে যাচ্ছিল। কলেজ শাখার এক শিক্ষক রেজাউল ইসলাম বলেন, ‘আমি সরাসরি বিমানটিকে ভবনে আছড়ে

পড়তে দেখেছি।’ আরেক শিক্ষক মাসুদ তারেক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘একটি বিস্ফোরণের শব্দ শুনি। পেছনে ফিরে দেখি শুধু আগুন আর ধোঁয়া। এখানে তখন অনেক অভিভাবক আর ছোট শিশুরা ছিল।’ সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর পাইলট জনবহুল এলাকা এড়িয়ে বিমানটি ফাঁকা স্থানে নেওয়ার চেষ্টা করেছিলেন। বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে বহু মানুষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়