ভারতের ঠিক পরেই ছিল বাংলাদেশ, বলছেন পাকিস্তানের কোচ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫

ভারতের ঠিক পরেই ছিল বাংলাদেশ, বলছেন পাকিস্তানের কোচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫ |
পাকিস্তানের কোচ আকিব জাভেদ জানিয়েছেন, আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিজ্ঞতার দিক থেকে ভারতের ঠিক পরেই ছিল বাংলাদেশ। কিন্তু যে রকম পারফর্ম করা উচিত ছিল, সেটা তারা করতে পারেনি। পাকিস্তানের সাবেক এই তারকা পেস বোলার আরও বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি অনেক কঠিন একটা টুর্নামেন্ট। হারানোর জন্য এখানে দ্বিতীয় সারির কোনো দল নেই। কাউকে হারাতে হলে সেটা আপনার সমকক্ষ দলই হবে, অথবা আপনার চেয়ে ভালো। সে জন্যই এটাকে বলে চ্যাম্পিয়নস ট্রফি। তিনটি সুযোগের দুটিতেই হেরে গেলে আপনি শেষ। মঙ্গলবার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে আকিব এসেছিলেন আসন্ন নিউজিল্যান্ড সফরের পাকিস্তান দল ঘোষণা করতে। সেখানে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ

আকিব জাভেদ জানান, ওয়ানডেতে মোহাম্মদ রিজওয়ানই অধিনায়ক হিসেবে থাকছেন, তবে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন নতুন অধিনায়ক সালমান আলী আগা। ১৬ মার্চ থেকে শুরু হবে নিউজিল্যান্ড সফর। তার সহ-অধিনায়ক হিসেবে থাকবেন লেগ স্পিনার শাদাব খান। পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সালমান দায়িত্বটাকে সম্মান হিসেবেই নিচ্ছেন। বলেছেন, আমি খুবই রোমাঞ্চিত। এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ হবে। আমার জন্য এটা সম্মানের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না