ভারতকে ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাজ্য, চুক্তি সই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫

ভারতকে ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাজ্য, চুক্তি সই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫ |
ভারতের সেনাবাহিনীর জন্য হালকা ওজনের ক্ষেপণাস্ত্র সরবরাহে ৩৫০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৪৬৮ মিলিয়ন ডলার) মূল্যের একটি চুক্তি সই করেছে যুক্তরাজ্য। এই চুক্তিকে দুই দেশের প্রতিরক্ষা ও কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই ঘোষণাটি আসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর ভারতের সফরের সময়। তিনি মুম্বাইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন, যেখানে দুই নেতা সাম্প্রতিক বাণিজ্য চুক্তির পর বাণিজ্যিক সম্পর্কের সম্ভাবনাকে স্বাগত জানান। এদিকে ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, উত্তর আয়ারল্যান্ডের থ্যালেস কারখানায় তৈরি লাইটওয়েট মাল্টিরোল মিসাইল সরবরাহের এই নতুন চুক্তি প্রায় ৭০০টি কর্মসংস্থান নিশ্চিত করবে। বর্তমানে একই কারখানায় ইউক্রেনের জন্যও একই ধরনের অস্ত্র তৈরি হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই চুক্তি যুক্তরাজ্য ও ভারতের মধ্যে আরও বিস্তৃত জটিল অস্ত্র অংশীদারিত্বের পথ প্রশস্ত করছে, যা বর্তমানে দুই সরকারের মধ্যে আলোচনাধীন। গত এক বছরে প্রধানমন্ত্রী স্টারমার যুক্তরাজ্যের প্রতিরক্ষা শিল্পকে অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন। তিনি ন্যাটো মানদণ্ড অনুযায়ী প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন এবং নরওয়ের সঙ্গে ১৩.৫ বিলিয়ন ডলারের যুদ্ধজাহাজ সরবরাহ চুক্তিসহ বিভিন্ন রপ্তানি সাফল্যের ওপর গুরুত্ব দিচ্ছেন। এছাড়া, বৃহস্পতিবার (৯ অক্টোবর) ব্রিটেন আরও ঘোষণা করে যে তারা ভারতের সঙ্গে নৌবাহিনীর জন্য বৈদ্যুতিক ইঞ্জিন উন্নয়নে একটি নতুন মাইলফলক স্পর্শ করেছে। উভয় দেশই এই প্রকল্পের পরবর্তী ধাপে ২৫০ মিলিয়ন পাউন্ডের প্রাথমিক চুক্তি সই

করেছে। যুক্তরাজ্য ও ভারতের মধ্যে এই দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা শুধু অস্ত্র সরবরাহেই সীমাবদ্ধ নয়, বরং এটি দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ