ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না: বিজিবির মহাপরিচালক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫

ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না: বিজিবির মহাপরিচালক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ |
ভারতের সঙ্গে যেসব বিষয়ে বাংলাদেশ বঞ্চিত হয়েছে বলে মনে করে, সেসব ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিজিবি মহাপরিচালক বলেন, "পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি যে, ভারতের সঙ্গে যেসব অসম চুক্তি রয়েছে, সেগুলো নিয়ে কাজ করতে হবে। বিষয়গুলো কূটনৈতিক পর্যায়ে সমাধান করা হবে, তবে আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না। যেসব ক্ষেত্রে আমরা মনে করি বঞ্চিত হয়েছি, সেসব বিষয়ে কোনো আপস করা হবে না।" তিনি আরও জানান, ভারতের সঙ্গে

সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলোচনার জন্য একটি বৈঠক করা হবে, যেখানে সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করা হবে। "বর্ডার কিলিং এই সম্মেলনের অন্যতম প্রধান এজেন্ডা। আমরা স্পষ্ট করে বলতে চাই, কোনো বিষয়ে ভারতের সঙ্গে কোনো ছাড় দেওয়া হবে না," বলেন তিনি। এদিকে, ভারতের সঙ্গে সম্পর্কের আস্থা বৃদ্ধির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করেছেন, "বাংলাদেশ কোনো ছাড় দিয়ে আস্থা তৈরি করবে না। শুধু ছাড় দিলেই আস্থা বাড়ে না, আলোচনার মাধ্যমেও তা সম্ভব।"

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত