ভারতকে কঠোর হুমকি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মে, ২০২৫
     ৫:৩৭ অপরাহ্ণ

ভারতকে কঠোর হুমকি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৫ | ৫:৩৭ 91 ভিউ
কাশ্মীর নিয়ে কখনোই আপস করবে না পাকিস্তান। এ কথা বলে ভারতের আরও একবার কঠোর হুমকি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। কাশ্মীর নিয়ে কোনো রকম চুক্তিও সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি। খবর এআরওয়াই নিউজ। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে ‘হিলাল টকস’ অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ ও শিক্ষকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে আসিম মুনির বলেন, ভারতের বোঝা উচিত, কাশ্মীর কখনোই পাকিস্তানের অগ্রাধিকার থেকে সরে যাবে না। কাশ্মীর নিয়ে কোনো রকম চুক্তি সম্ভব নয়, আমরা এ ইস্যু ভুলে যাব না। এই সেনাপ্রধান আরও বলেন, কাশ্মীর কোনো দ্বিপাক্ষিক নয় বরং একটি আন্তর্জাতিক ইস্যু এবং বহু দশকের চেষ্টার পরও ভারত সেটিকে চাপা দিতে ব্যর্থ

হয়েছে। তিনি আরও বলেন, ভারতের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ বাড়ার জন্য দেশটির নিজস্ব নীতিই দায়ী, বিশেষ করে মুসলিমসহ সংখ্যালঘুদের ওপর দমন-পীড়ন। বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন আসিম মুনির। তিনি বলেন, সেখানে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, তারা বেলুচ জনগণের প্রতিনিধি নয়, বরং তারা ভারতের মদদপুষ্ট ‘প্রক্সি’। তিনি আরও বলেন, বেলুচদের সঙ্গে এসব সন্ত্রাসীদের সম্পর্ক নেই। ওরা ভারতীয় স্বার্থে কাজ করছে। রাষ্ট্রবিরোধী কোনো বর্ণনাকেই টিকে থাকতে দেওয়া হবে না। ভারতের সঙ্গে পানিবণ্টন ইস্যুতে তিনি বলেন, পানির ওপর ভারতের একতরফা নিয়ন্ত্রণ পাকিস্তানের ২৪ কোটির অধিক মানুষের অধিকার ক্ষুণ্ন করছে। এটি আমাদের ‘রেড লাইন’। পাকিস্তান নিজের পানির অধিকার থেকে একচুলও পেছাবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন গভর্নর কি ঋণখেলাপি! দেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত পর্যায়ে খলিল, পেলেন আরাকান আর্মির অভিনন্দন ফয়েজ আহমদ তৈয়্যব গেলেন, প্রশ্নগুলো রয়ে গেল লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা ‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে? বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশ বাদ – ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে গেলো তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? ইউনুস পারেনি, বিএনপি কি পারবে, নাকি মনোরেলের স্বপ্ন দেখিয়েই দায় সারবে? আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া