ভয়াবহ বিস্ফোরণ, গাজায় আবারও ইসরায়েলি সেনা নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জুন, ২০২৫

ভয়াবহ বিস্ফোরণ, গাজায় আবারও ইসরায়েলি সেনা নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুন, ২০২৫ |
অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরে বড় ধরণের বিস্ফোরণে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) রোববার (২৯ জুন) এই তথ্য নিশ্চিত করেছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সেনার নাম ইস্রায়েল নাটান রোজেনফেল্ড। বয়স মাত্র ২০ বছর। তিনি সার্জেন্ট পদে দায়িত্ব পালন করছিলেন এবং ৬০১ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একজন সদস্য ছিলেন। একই সঙ্গে তিনি আকাবাত হা-বারজেল (৪০১) ডিভিশনের অংশ হিসেবেও দায়িত্বে ছিলেন। আইডিএফ-এর তথ্য অনুযায়ী, রোজেনফেল্ড হলেন জুন মাসে গাজায় নিহত ২০তম ইসরায়েলি সেনা। চলতি মাসটিকে গত এক বছরে সবচেয়ে বেশি সামরিক হতাহতের সময় হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, চলতি বছরের মার্চে গাজায় যুদ্ধবিরতির পর পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার

পর এখন পর্যন্ত ৩০ জন সেনা প্রাণ হারিয়েছেন। আর ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধপর্বে এ পর্যন্ত ৮০০-এর বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, গাজাজুড়ে ইসরায়েলি হামলাও থেমে নেই। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, শুধুমাত্র রোববারের হামলায় কমপক্ষে ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন বলে জানা গেছে। সাম্প্রতিক হামলা ঘিরে উত্তেজনার মধ্যেই উত্তর গাজার বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে আইডিএফ। এতে গাজা শহর ও আশপাশের বিস্তীর্ণ অঞ্চল ঝুঁকির মধ্যে পড়েছে। স্থানীয় অধিবাসীরা বলছেন, এটি নতুন করে একটি বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত হতে পারে। মানবিক সংকটের মধ্যেই ইসরায়েলি আগ্রাসন এবং গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতিরোধ—উভয় দিক

থেকেই সহিংসতা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ এখন মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত ভূখণ্ডের দিকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার