ভয়াবহ বন্যায় কঙ্গোয় শতাধিক প্রাণহানি, নিখোঁজ ৫০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মে, ২০২৫
     ১০:২৯ অপরাহ্ণ

ভয়াবহ বন্যায় কঙ্গোয় শতাধিক প্রাণহানি, নিখোঁজ ৫০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৫ | ১০:২৯ 98 ভিউ
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলের সাউথ কিভু প্রদেশে টানা ভারি বৃষ্টির ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো ৫০ জন নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা। স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে সাউথ কিভুর লেক টাঙ্গানিকার তীরবর্তী এনগানজার কাসাবা গ্রামে প্রবল পানির ঢল নামে। প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট এই বন্যায় ঘরবাড়ি ভেসে গেছে এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর আরব নিউজের। প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী থিওফিল ওয়ালুলিকা মুজালিও রোববার আরব নিউজকে জানান, উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ‘সেক্টরপ্রধান, গ্রামপ্রধান এবং স্থানীয় সরকারি প্রতিনিধিরা ঘটনাস্থলে আছেন। বর্তমানে সেখানে রেড ক্রসের একটি মানবিক সংস্থাও উপস্থিত রয়েছে।

লাশ উদ্ধারের কাজ চলমান থাকায় এখনই চূড়ান্ত হিসাব দেওয়া সম্ভব নয়’। এদিকে রয়টার্স জানিয়েছে, সাউথ কিভু প্রদেশের ফিজি অঞ্চলের প্রশাসক স্যামি কালোদজি শনিবার রাতে এক বিবৃতিতে বলেছেন, এলাকা থেকে প্রাপ্ত প্রতিবেদনে ‘১০০ জনেরও বেশি মৃত্যুর ইঙ্গিত পাওয়া গেছে’। এই দুর্যোগের মাত্র কয়েক সপ্তাহ আগে কঙ্গোর রাজধানী কিনশাসায় একইরকম ঘটনায় অন্তত ৩৩ জন প্রাণ হারান। চলমান রাজনৈতিক সহিংসতা ও বিদ্রোহের কারণে দেশটির অবকাঠামো ও মানবিক সহায়তা ব্যবস্থা ইতোমধ্যেই ভেঙে পড়েছে। জাতিসংঘ জানিয়েছে, ফেব্রুয়ারি থেকে সরকার বাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। যা ইতোমধ্যেই বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মধ্যে একটি হিসেবে বিবেচিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরসিংদীর সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় জড়িত জামায়াত কর্মীকে বাঁচাতে মিমাংসা করেন বিএনপি নেতা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত: ইসরায়েলি কর্মকর্তা শত কোটি টাকার ইউনিফর্ম প্রকল্পে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ, পুরোনো পোশাকে ফিরছে পুলিশ! সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি ইরানের আক্রমণে কাতারে মার্কিন রাডার ধ্বংস: মধ্যাপ্রাচ্যের আকাশ যুক্তরাষ্ট্রের জন্য “ব্লাইন্ডজোন” সাবেক লঙ্কান ফুটবলার পাকিরের মনে পীড়া দেয় আবাহনীর ট্রফি লুট আইনের শাসন প্রতিষ্ঠা, সকল হত্যার তদন্ত ও বিচারে জুলাই যোদ্ধাদের কেন এতো অনীহা? ১০০% বিদ্যুৎ সক্ষমতার দেশে জ্বালানি সংকট ও বিপুল বকেয়া: বিদ্যুৎমন্ত্রীর ভাষ্যে ইউনূস সরকারের অব্যবস্থাপনা-ব্যর্থতা চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব বিদেশে পলাতক শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে পুলিশি পাহারায় থাকা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি’তে ছাত্রলীগের পোস্টার ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার ‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী গণভোটের ফলাফল বনাম সাংবিধানিক সীমা আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত আসত ‘কিচেন কেবিনেট’ থেকে: বিস্ফোরক মন্তব্যে সাখাওয়াত হোসেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, হাবিবুর রহমান হাবিব টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল: শেখ হাসিনার গভীর শোক