ভয়াবহ দাবানলে জ্বলছে ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫

ভয়াবহ দাবানলে জ্বলছে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ |
দখলদার ইসরাইলের জেরুজালেমের বিভিন্ন জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির বাণিজ্যিক রাজধানী তেলআবিব থেকে জেরুজালেমগামী রুট-১ মহাসড়কে ছড়িয়েছে আগুন। এতে সড়কে চলা বেশ কিছু গাড়ি আটকে পড়েছে। টাইমস অব ইসরাইল, এএফপি এএফপি জানিয়েছে, ইসরাইলের বেত শেমেশ শহরের কাছে ভয়াবহ দাবানলে গাছপালা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আগুনের ভয়াবহতায় ওই এলাকার মহাসড়ক থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। জেরুজালেমের কাছে দ্রুত ছড়িয়ে পড়া এ দাবানল নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ। বুধবার এক বিবৃতিতে তিনি এই আগুনকে ‘জাতীয় জরুরি অবস্থা’ বলে উল্লেখ করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে কাটজ বলেন, আমরা এক জাতীয় জরুরি পরিস্থিতির মুখোমুখি। জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ও আগুন নিয়ন্ত্রণে

আনতে সব ধরনের বাহিনী মোতায়েন করতে হবে। ইসরাইলের জরুরি সেবাদানকারী সংস্থা এমডিএ জানিয়েছে, ওই আগুনের কারণে বর্তমানে শত শত মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। ৬৩ দমকলকর্মী ও ১১টি বিমান আগুন নেভানোর কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ভারত আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক