ব্রিকসের ব্যাংকে সদস্যপদ পেতে চীনের সমর্থন চায় পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৫

ব্রিকসের ব্যাংকে সদস্যপদ পেতে চীনের সমর্থন চায় পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৫ |
ব্রিকস জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)-এর সদস্যপদ পেতে চীনের সমর্থন চেয়েছে পাকিস্তান। একই সঙ্গে কৃষি, শিল্প, খনিজসহ গুরুত্বপূর্ণ খাতে চীনা কোম্পানিগুলোর বিনিয়োগ বৃদ্ধি করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইসলামাবাদ। ওয়াশিংটনে পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব ও চীনের উপ-অর্থমন্ত্রী লিয়াও মিনের বৈঠকে এ আলোচনা হয়। শুক্রবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে জানানো হয়, এই বৈঠকেই পাকিস্তান আনুষ্ঠানিকভাবে চীনের সমর্থন চায়। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি। বিবৃতিতে বলা হয়েছে, ‌‘অর্থমন্ত্রী আওরঙ্গজেব এনডিবি-তে পাকিস্তানের সদস্যপদের জন্য চীনের সমর্থন চান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষি, শিল্প ও খনিজসহ গুরুত্বপূর্ণ খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধিকে স্বাগত জানান।’ ব্রিকসভুক্ত দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার যৌথ

উদ্যোগে প্রতিষ্ঠিত এনডিবি একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক, যা উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে গঠিত। চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের অর্থনৈতিক সমন্বয় কমিটি (ইসিসি) এনডিবিতে ৫৮২ মিলিয়ন ডলারের মূলধনী শেয়ার ক্রয়ের অনুমোদন দেয়, যার মধ্যে ১১৬ মিলিয়ন ডলার পরিশোধিত মূলধন হিসেবে নির্ধারিত হয়। অর্থ মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ব্রিকস সদস্য দেশগুলোর প্রতিষ্ঠিত এনডিবিতে পাকিস্তানের সদস্যপদ অনুমোদন করে ইসিসি এবং মোট ৫,৮৮২টি মূলধনী শেয়ার কেনার অনুমোদন দেয়, যার পরিমাণ ৫৮২ মিলিয়ন ডলার। পাকিস্তান গত বছরের নভেম্বরে ব্রিকসে সদস্যপদের জন্যও আবেদন করেছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য