ব্রহ্মপুত্রের উৎসে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ শুরু চীনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫
     ৫:০৩ পূর্বাহ্ণ

আরও খবর

মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার

সুনামগঞ্জে ডিসির মদতে ফসলরক্ষা বাঁধের কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিল শিবির ক্যাডাররা

মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল

ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে বিতর্কের মুখে সরলেন বনমন্ত্রী মিন্টু, নয়া দায়িত্বে মেলিতা

অতিরিক্ত মদ্যপানে মৃত্যু: পরিবারের কারসাজিতে ‘জুলাই শহীদ’, জুটল ৩০ লাখ আর মামলায় নিরীহদের হয়রানি

মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল

ব্রহ্মপুত্রের উৎসে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ শুরু চীনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫ | ৫:০৩ 282 ভিউ
আন্তর্জাতিক আপত্তি সত্ত্বেও ব্রহ্মপুত্র নদীর উৎস তিব্বতে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করেছে চীন। শনিবার তিব্বতে নদীটির ওপর নির্মিত এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং। খবর এএফপির। চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্যমতে, প্রকল্পটি মূলত দেশটির কার্বন নিরপেক্ষতা লক্ষ্যমাত্রা অর্জনের অংশ এবং তিব্বতের অর্থনৈতিক উন্নয়নের কৌশলের অন্যতম উপাদান। প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ তিব্বতের পাশাপাশি চীনের অন্যান্য অঞ্চলেও সরবরাহ করা হবে। বাঁধটি নির্মিত হলে এটি বর্তমান বিশ্বের বৃহত্তম বাঁধ—ইয়াংসিকিয়াং নদীর থ্রি গর্জেস ড্যামকেও ছাড়িয়ে যেতে পারে। একই সঙ্গে, ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিপুলসংখ্যক মানুষের জীবিকা ও নিরাপত্তার ওপর পড়তে পারে মারাত্মক প্রভাব। ১.২ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ১৬৭ বিলিয়ন মার্কিন ডলার)

ব্যয়ে নির্মিত এই প্রকল্পে পাঁচটি পৃথক হাইড্রোপাওয়ার স্টেশন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। চীনের এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ব্রহ্মপুত্রের পানি প্রবাহ ভাটির দিকে কীভাবে প্রভাব ফেলতে পারে, তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, এবং আমাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ চীনের কাছে ভাটির দেশগুলোর স্বার্থের বিষয়ে গুরুত্বারোপ করতেও আহ্বান জানানো হয়েছে। চীনের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, প্রকল্পটি নদীর ভাটিতে কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে। তবে পরিবেশবিদেরা আশঙ্কা প্রকাশ করেছেন, তিব্বতের মতো পরিবেশগতভাবে অতি সংবেদনশীল এলাকায় এত বড় অবকাঠামো প্রকল্প জলবায়ু ও জীববৈচিত্র্যে অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে। উল্লেখ্য, ভারত ও চীন

দীর্ঘদিন ধরে সীমান্ত বিরোধে জড়িত। দুদেশের মধ্যে হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে সেনা মোতায়েন রয়েছে এবং একাধিকবার সামরিক উত্তেজনাও তৈরি হয়েছে। এই অবস্থায় চীনের নতুন বাঁধ প্রকল্পকে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে আরেকটি সম্ভাব্য অস্থিরতা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা কুয়েতে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান নিয়ে নতুন তথ্য দিল সেন্টকম চুয়াডাঙ্গায় বিএনপির কর্মীদের বেদম পিটুনিতে জামায়াতের আমির আইসিইউতে, ভাই নিহত সুনামগঞ্জে ডিসির মদতে ফসলরক্ষা বাঁধের কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিল শিবির ক্যাডাররা টিকটকে পরিচয়, রাজশাহীতে প্রেমিকের খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ময়মনসিংহের তরুণী মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে বিতর্কের মুখে সরলেন বনমন্ত্রী মিন্টু, নয়া দায়িত্বে মেলিতা ২রা মার্চ: ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ অতিরিক্ত মদ্যপানে মৃত্যু: পরিবারের কারসাজিতে ‘জুলাই শহীদ’, জুটল ৩০ লাখ আর মামলায় নিরীহদের হয়রানি মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ঢাকায় আসছেন পল কাপুর: নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে ১৮ মাস পর গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তার সফর