ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০
বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর
প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর
‘আওয়ামী লীগ হারিয়ে যাওয়ার নয়, ৫০ গুণ শক্তিশালী হয়ে ফিরবে’: ড. কার্জন
ফেনীতে টেন্ডার-চাঁদাবাজিতে বেপরোয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল
নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে
ব্যস্ততার কারণে জামায়াতের নেতাকর্মীদের চাঁদাবাজির খোঁজ নিতে পারছেন না আমির শফিকুর
জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, দলের নেতাকর্মীরা যদি চাঁদা নেওয়ার চেষ্টা করে, তার খোঁজ নেওয়ার ইচ্ছা থাকলেও ব্যস্ততার কারণে তা করতে পারছেন না।
আজ ১০ই অক্টোবর, শুক্রবার সন্ধ্যায় ঢাকা-১৫ আসনের কাফরুল দক্ষিণ থানা আয়োজিত সভায় তিনি এই মন্তব্য করেন। সভা অনুষ্ঠিত হয় তালতলা হালিম ফাউন্ডেশন স্কুলে।
শফিকুর বলেন, “দেশের মিল-কারখানা খাতে এখন শৃঙ্খলা নেই। শুধু লুটপাট আর অনিয়ম চলছে। ইনশাল্লাহ, আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনবো। বিনিয়োগকারীদের জন্য এমন পরিবেশ তৈরি করবো যাতে কেউ হুমকি দিতে বা চাঁদা চাইতে পারে না। যদি কেউ এমন চেষ্টা করে, তাঁর হাত অবশ করে দেয়া হবে।”
তিনি জানান, জামায়াত ক্ষমতায় এলে ব্যবসায়ীরা নিরাপত্তা ও সম্মানের সঙ্গে ব্যবসা করতে পারবেন।
বিদেশি বিনিয়োগকারীদেরও সম্মান ও নিরাপত্তা দেয়া হবে। জামায়াতের আমির বলেন, “দেশটা দুর্নীতিতে ভরে গেছে। মাঝে মাঝে দোকানিদের কাছে জিজ্ঞেস করতে ইচ্ছা হয়, আমাদের নামে কেউ চাঁদা চাইছে কিনা। শুধু নাম বলে দিলে আমরা ব্যবস্থা নেব, ইনশাল্লাহ। তবে ব্যস্ততার কারণে এখন তা করা সম্ভব হচ্ছে না।” শফিকুর আরও বলেন, “দলের নির্বাচিত প্রধানমন্ত্রীও যদি অপরাধ করেন, তাকে ছাড় দেয়া হবে না। যে অপরাধে সাধারণ মানুষ শাস্তি পায়, সে ক্ষেত্রে আমাদের কেউও দায়মুক্ত থাকবে না। তাকেও আইনের আওতায় আনা হবে।” সভায় দলের ঢাকা মহানগর উত্তর শাখার আমির মুহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।