ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
গরমকালে শীতের কম্বল বিতরণ
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬%
ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ
ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি
সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ
বোয়িং বিমানে আঘাত করল লাগেজ ট্রলি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং করা অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজে আঘাত হেনেছে একটি লাগেজ ট্রলি। এতে উড়োজাহাজটির বাইরের অংশের সামান্য ক্ষতি হয়। তবে দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে কোনো যাত্রী ছিলেন না।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার কিছু পর এ ঘটনা ঘটে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৯ ফ্লাইটটি সন্ধ্যা ছয়টায় ব্যাংকক থেকে ঢাকায় এসে অবতরণ করে। ফ্লাইটটি পার্কিং বে’তে এসে থামে। ফ্লাইট থেকে যাত্রীদের নামানো হয়। সেসব যাত্রীদের লাগেজ নেওয়ার জন্য একটি খাঁচা ট্রলি সেখানে উপস্থিত হয়। পাশের পার্কিং বে’তে
বিমানের অভ্যন্তরীণ রুট পরিচালনা করা ড্যাশ ৮ উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। প্লেনটি ডানে ঘুরলে এটির পাখার তীব্র বাতাসে খাঁচা ট্রলি উড়ে গিয়ে বোয়িং ৭৩৭ এয়ারক্রাফটে আঘাত করে। এ বি এম রওশন কবীর জানান, ট্রলিটি চলন্ত অবস্থায় ছিল না, স্থির অবস্থায় ছিল। তীব্র বাতাসে এটি মুভ করে প্লেনে ধাক্কা দিয়েছে। তবে ট্রলি যখন আঘাত হানে তখন বিমানের ভেতরে কোন যাত্রী ছিল না। ইঞ্জিনিয়ারদের একটি দল ঘটনাস্থলে উপস্থিত আছে। তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন।