বোতল ব্যবসায়ীকে হত্যার পর খণ্ড-বিখণ্ড করে বালিচাপা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুন, ২০২৫

বোতল ব্যবসায়ীকে হত্যার পর খণ্ড-বিখণ্ড করে বালিচাপা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৫ |
রাজধানীর সবুজবাগের ভাইকদিয়া এলাকায় এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার পর টুকরো করে বালিচাপা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বালিচাপা দেওয়া অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জাকির হোসেন প্লাস্টিকের বোতলের ব্যবসা করতেন। তিনি পরিবার নিয়ে মানিকনগর এলাকায় ভাড়া থাকতেন। বিষয়টি নিশ্চিত করেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী। তিনি জানান, আজ সকালে খবর পেয়ে সবুজবাগের ভাইকদিয়া এলাকায় একটি বালুর ঢিবির নিচে চাপা দিয়ে রাখা টুকরো করা মরদেহ উদ্ধার করেছি। হয়। এলাকাবাসী বিষয়টি পুলিশকে খবর দিয়েছিল। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য

ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহতের ভাই শফিকুল কান্নাজড়িত কণ্ঠে জানান, তার ভাই জাকির প্লাস্টিকের বোতলের ব্যবসা করতেন। বুধবার রাতে আজাহার নামের এক প্রতিবেশী তাকে ডেকে নিয়ে গিয়ে খুন করে। ‘আমি আমার ভাইয়ের হত্যার সঠিক বিচার চাই’ বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত