বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: আরও এক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক মেয়র আইভীকে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: আরও এক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক মেয়র আইভীকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ |
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আরও একটি হত্যা মামলায় গ্রেফতার (শোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ছাত্র আন্দোলন চলাকালে ইন্টিরিয়র মিস্ত্রী সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলায় (মামলা নম্বর ৪১) তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই চিটাগাং রোড এলাকায় ডাচ বাংলা ব্যাংকের নিচতলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ব্যাংকের ইন্টিরিয়র ডেকোরেশনের কাজে থাকা সেলিম মন্ডলসহ তিন শ্রমিক আগুনে পুড়ে মারা যান।

এই ঘটনায় ওই বছরের ৩০ জুলাই কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত করছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাছুম বিল্লাহ। তিনি জানান, তদন্তে সেলিম মন্ডল হত্যাকাণ্ডে সাবেক মেয়র আইভীর সম্পৃক্ততার অভিযোগ পাওয়ায় তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়েছিল। আদালত বিষয়টি আমলে নিয়ে তাকে গ্রেফতার দেখিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, আইভী বর্তমানে কারাগারে থাকায় আদালতের নির্দেশে তাকে নতুন করে এই মামলায় গ্রেফতার দেখানো হলো। এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি, আব্দুর রহমান, মো. ইয়াছিন ও পারভেজ হত্যা এবং সদর মডেল থানায় সরকারি কাজে

বাধা ও হামলার অভিযোগে দায়ের করা অপর একটি মামলাসহ মোট পাঁচটি মামলায় আইভী জামিন পেয়েছিলেন। গত বছরের ৯ মে ভোররাতে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর পৈতৃক বাড়ি ‘চুনকা কুটির’ থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন। এর আগে গত বছরের নভেম্বরে হাইকোর্ট তাকে পাঁচটি মামলায় জামিন দিলেও পরে আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। পরবর্তীতে ১৮ নভেম্বর ফতুল্লা ও সদর থানায় দায়ের করা আরও পাঁচ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক পুরোনো রাউটার নিয়ে যে সতর্কবার্তা দিল এফবিআই এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল