বেলুচিস্তানের মাজিদ ব্রিগেডকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫

বেলুচিস্তানের মাজিদ ব্রিগেডকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫ |
পাকিস্তানের বেলুচিস্তানের ‘বেলুচিস্তান লিবারেশন আর্মি’ (বিএলএ) এর বিশেষ বাহিনী ‘মাজিদ ব্রিগেড’কে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট এর ওয়েবসাইটে সোমবার এ তথ্য প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক প্রেস বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। ওয়েবসাইটের তথ্যমতে, ২০১৯ সালে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার পর বিএলএকে ‘বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। ২০১৯ সাল থেকে বিএলএ কয়েকটি হামলার দায় স্বীকারও করেছে, এসব হামলার সঙ্গে মাজিদ ব্রিগেডও রয়েছে। ২০২৪ সালে বিএলএ দাবি করে যে, তারা করাচি বিমানবন্দর এবং গোয়াদর বন্দর কর্তৃপক্ষ কমপ্লেক্সের কাছে আত্মঘাতী হামলা চালিয়েছে। ২০২৫ সালে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেন ছিনতাইয়ের দায়

স্বীকার করে বিএলএ। ওই হমলায় ৩১ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা কর্মী নিহত হন। এছাড়া ৩০০ জনেরও বেশি ট্রেন যাত্রীকে জিম্মি করা হয়।    ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র দপ্তরের গৃহীত এই পদক্ষেপ সন্ত্রাসবাদ মোকাবিলায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতিশ্রুতির প্রতিফলন। ‘মাজিদ ব্রিগেড’কে ‘সন্ত্রাসী সংগঠন ঘোষণা সন্ত্রাসবাদের এই অভিশাপের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সন্ত্রাসী কার্যকলাপের প্রতি সমর্থন কমানোর এটি একটি কার্যকর উপায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত