বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত-বিমান চলাচল বন্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মে, ২০২৫
     ৪:০৪ অপরাহ্ণ

বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত-বিমান চলাচল বন্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মে, ২০২৫ | ৪:০৪ 90 ভিউ
তেলআবিবে দখলদার ইসরাইলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন আজ ইয়েমেনি প্রতিরোধ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এতে অন্তত ২ জন ইসরাইলি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।অন্যদিকে বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এই হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এক নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে। রোববার ইসরাইলি সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও প্রমাণসহ হামলার তথ্য নিশ্চিত করেছে টাইম অব ইসরাইল। ইরানী বার্তা সংস্থা মেহের জানিয়েছে, রোববার সকালে ইসরাইলের মধ্যাঞ্চলে হঠাৎ করে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। কিছুক্ষণের মধ্যেই জানা যায়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি দখলকৃত তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছেই আঘাত হেনেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানবন্দরের

পাশে বিশাল একটি ধোঁয়ার কুণ্ডলী উপরের দিকে উঠছে — যা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের স্পষ্ট প্রমাণ। এই হামলার পর ইসরাইলি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল অথবা বিকল্প রুটে পাঠানো হয়েছে। এমন একটি কৌশলগত স্থাপনায় হামলা ইসরাইলের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বিশাল চ্যালেঞ্জ। এদিকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে, তারা বেন গুরিওন বিমানবন্দর এলাকায় আঘাত হানা ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। টাইম অব ইসরাইলের খবর অনুযায়ী, সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার জন্য বেশ কয়েকটি প্রচেষ্টা চালিয়েছে। তবে সেটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। এর জেরে তারা বিমান বাহিনীর আকাশ

প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থতার তদন্ত করছে। আইডিএফ মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, বিস্ফোরণের প্রভাবের বিষয়ে রিপোর্ট পাওয়া গেছে এবং দুই সেনা সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তদন্ত চলছে। বর্তমানে নিরাপত্তা বাহিনী ও অনুসন্ধান দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করছে। এদিকে হামলার দায় আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার না করলেও পর্যবেক্ষকরা মনে করছেন, এটি ইয়েমেনি আনসারুল্লাহ (হুথি) গোষ্ঠীর হামলার অংশ। কেননা, তারা সম্প্রতি গাজা সংকটের প্রেক্ষাপটে ইসরাইল ও যুক্তরাষ্ট্রবিরোধী হামলায় সক্রিয় হয়ে উঠেছে। একই সঙ্গে তারা লোহিত সাগরে মার্কিন রণতরী ও ইসরাইলের কয়েকটি সামরিক ও বিমানঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে।যে কারণে মনে করা হচ্ছে, সর্বশেষ হামলাটিও একই ধরণের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো হয়েছে। যার ফলে ইসরাইলের পক্ষে

তা প্রতিহত করা সম্ভব হয়নি। আঞ্চলিক পর্যবেক্ষকরা বলছেন, যদি ইয়েমেন সত্যিই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের অভ্যন্তরে আঘাত হানে, তাহলে তা এক নতুন সামরিক বাস্তবতার সূচনা করবে। ইসরাইলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেমন ‘আয়রন ডোম’, ‘ডেভিড’স স্লিং’ বা ‘অ্যারো’ প্রযুক্তি সাধারণত সাবসনিক বা সুপারসনিক গতির ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম। কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা এখনো অনেক দেশের জন্যই কঠিন। এদিকে ইয়েমেন শনিবার ঘোষণা দেয়, তারা লোহিত সাগর দিয়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল পরিবহণে নিষেধাজ্ঞা জারি করেছে। যার মাধ্যমে ইয়েমেন স্পষ্ট বার্তা দিয়েছে যে, তারা শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক কৌশলও নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা কেবল ইসরাইলের ভেতরের নিরাপত্তার প্রশ্ন নয় — এটি একটি বৃহৎ আঞ্চলিক সংকটের ইঙ্গিত। যেখানে

ইয়েমেন, লেবানন, ইরানসহ একাধিক পক্ষ জড়িত হতে পারে। অন্যদিকে ইয়েমেনি হামলার প্রেক্ষিতে আমেরিকা, জর্ডান, মিসর এবং ইউরোপীয় শক্তিগুলোর উদ্বেগ বাড়ছে। কারণ এটি মধ্যপ্রাচ্যকে আরও অনিরাপদ ও অস্থিতিশীল করে তুলতে পারে। কেন বেন গুরিয়নে হামলা? বেন গুরিয়ন বিমানবন্দর ইসরাইলের বাণিজ্যিক, কূটনৈতিক ও সামরিক দৃষ্টিকোণ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। সেখানে একটি হামলা ইসরাইলের জাতীয় মর্যাদা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠীর পক্ষ থেকে এই হামলা প্রমাণ করে যে, ইসরাইলের গভীরে আঘাত হানার সামর্থ্য এখন ইরানঘনিষ্ঠ প্রতিরোধ জোটের রয়েছে — যা নতুন এক ‘মাল্টি-ফ্রন্ট যুদ্ধের’ বাস্তবতা সামনে আনছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরসিংদীর সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় জড়িত জামায়াত কর্মীকে বাঁচাতে মিমাংসা করেন বিএনপি নেতা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত: ইসরায়েলি কর্মকর্তা শত কোটি টাকার ইউনিফর্ম প্রকল্পে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ, পুরোনো পোশাকে ফিরছে পুলিশ! সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি ইরানের আক্রমণে কাতারে মার্কিন রাডার ধ্বংস: মধ্যাপ্রাচ্যের আকাশ যুক্তরাষ্ট্রের জন্য “ব্লাইন্ডজোন” সাবেক লঙ্কান ফুটবলার পাকিরের মনে পীড়া দেয় আবাহনীর ট্রফি লুট আইনের শাসন প্রতিষ্ঠা, সকল হত্যার তদন্ত ও বিচারে জুলাই যোদ্ধাদের কেন এতো অনীহা? ১০০% বিদ্যুৎ সক্ষমতার দেশে জ্বালানি সংকট ও বিপুল বকেয়া: বিদ্যুৎমন্ত্রীর ভাষ্যে ইউনূস সরকারের অব্যবস্থাপনা-ব্যর্থতা চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব বিদেশে পলাতক শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে পুলিশি পাহারায় থাকা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি’তে ছাত্রলীগের পোস্টার ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার ‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী গণভোটের ফলাফল বনাম সাংবিধানিক সীমা আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত আসত ‘কিচেন কেবিনেট’ থেকে: বিস্ফোরক মন্তব্যে সাখাওয়াত হোসেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, হাবিবুর রহমান হাবিব টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল: শেখ হাসিনার গভীর শোক