বেন গুরিয়ন বিমানবন্দরসহ ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুন, ২০২৫

বেন গুরিয়ন বিমানবন্দরসহ ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৫ |
ইসরায়েলের রাজধানী তেলআভিভের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরসহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আইআরজিসি জানায়, “এই হামলার লক্ষ্য ছিল বেন গুরিয়ন বিমানবন্দর, গবেষণা কেন্দ্র, সহায়তাকারী সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্তরের নিয়ন্ত্রণ ও কমান্ড সেন্টার।” বাহিনীটি জানিয়েছে, হামলায় ব্যবহার করা হয়েছে দুই ধরনের ক্ষেপণাস্ত্র— দীর্ঘপাল্লার তরল জ্বালানি এবং কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র। এই হামলা ইসরায়েলের জন্য একটি কৌশলগত বার্তা বহন করে বলে মনে করছেন বিশ্লেষকরা। বেসামরিক ও সামরিক অবকাঠামো একযোগে লক্ষ্যবস্তু করায় ইরানের এই পদক্ষেপকে তারা “উল্লেখযোগ্য মনস্তাত্ত্বিক ও সামরিক চাপের কৌশল” হিসেবে

দেখছেন। বর্তমানে ইসরায়েলে বিমান চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে এবং এর প্রভাব পুরো অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম ‘২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পুরো স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল ডিপ স্টেট’ নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে? যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান দেড় যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, দর্শনার্থীদের ভিড় বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫ সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদের ৫ দিনের রিমান্ড অজানা উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা? জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি