বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার দৌড়ে মিরাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪

বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার দৌড়ে মিরাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪ |
বিশ্বসেরা অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ এগিয়ে শীর্ষ তিনে উঠে গেছেন মেহেদি হাসান মিরাজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে দলের বাজে পারফরম্যান্সের পরও লড়াকু ইনিংসের সুবাদে উন্নতি হয়েছে মিরাজের। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টেস্ট র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে। এতে দেখা যায়- মিরাজের বেশ উন্নতি হয়েছে। ২৯৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছেন মিরাজ। ৪৩৪ ও ৩১৫ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম দুই পজিশন দখল করে আছেন ভারতীয় দুই তারকা রবিন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১৩ রান করেন মিরাজ। দ্বিতীয় ইনিংসে অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি তিনি। ১ ছক্কা ও ১০ চারে ৯৭ রানে ফেরেন কাগিসো

রাবাদার বলে ক‍্যাচ দিয়ে। সপ্তম উইকেটে জাকের আলির সঙ্গে তার ১৩৮ রানের জুটিতে ইনিংস ব‍্যবধানে হারের শঙ্কা কাটিয়ে লিড নিতে পারে বাংলাদেশ। এই পারফরম্যান্সে ব্যাটসম্যানদের তালিকায়ও উন্নতি করেছেন মিরাজ। ৯ ধাপ এগিয়ে আছেন ৬৩তম স্থানে। ৯ ধাপ এগিয়েছেন দুই ইনিংসে ৩০ ও ৪০ রান করা মাহমুদুল হাসান জয়। এই ওপেনার আছেন ৭৫ নম্বরে। টেস্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে আছেন মুশফিকুর রহিম। তিনি আছেন ২৬ নম্বরে। প্রোটিয়াদের বিপক্ষে ৭ উইকেটে হেরে যাওয়া ম্যাচে অফ স্পিনে ২ উইকেট নেওয়া মিরাজের বোলারদের র‍্যাংকিংয়ে ২ ধাপ অবনতি হয়েছে। ৬৩০ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ২১তম স্থানে। এ তালিকায় বাংলাদেশের সবার ওপরে আছেন তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার

বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া বাঁহাতি এই স্পিনার দ্বিতীয়ভাগে নেন আরও তিনটি। এই পারফরম্যান্সে ৩ ধাপ এগিয়ে ১৮ নম্বরে আছেন। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া হাসান মাহমুদের অগ্রগতি ১ ধাপ। ডানহাতি এই পেসার আছেন ৪৬তম স্থানে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ চাঁদে অভিযানে যাচ্ছেন ৪ নভোচারী সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড পুনম কি অন্তঃসত্ত্বা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু গ্র্যামির মঞ্চে আইসকে কটুক্তি বানির, অশালীন গালি দিলেন বিলি চার বছরে জ্বালানির সর্বোচ্চ দাম আ্যমেরিকায়,জেনে নিন কত ৪ নভোচারী নিয়ে চাঁদের পথে নাসা, চলছে শেষ প্রস্তুতি ন্যাটোকে ‘কাগজের বাঘ’ সম্বোধন ট্রাম্পের, অ্যামেরিকার সরে আসার ইঙ্গিত লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত তীব্র জ্বালানি সংকটে কিউবায় রুশ তেলবাহী ট্যাংকারের আগমন ডোনাল্ড ট্রাম্প: চুক্তি হোক বা না হোক, খুব শিগগিরই ইরান ছেড়ে চলে যাবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ: ফিলিস্তিনিদের জন্য করা ইসরায়েলের নতুন আইন বৈষম্যমূলক, যুদ্ধাপরাধের শামিল গুলশান ফ্ল্যাট দখল ও হামলা: গিকা চৌধুরীর দুই ছেলেসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কক্সবাজারে হামের ভয়াবহ প্রকোপ: এক শয্যায় ৪ শিশু, ১২ ঘণ্টায় ২ জনের মৃত্যু শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি রায় নিয়ে আন্তর্জাতিক আইনি আপত্তি, বিচার প্রক্রিয়াকে “অবৈধ” দাবি ক্রুড অয়েলের সংকটে বন্ধ হয়ে যাচ্ছে ইস্টার্ন রিফাইনারি চীনের নাকের ডগায় প্রথম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন জাপানের ৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল