বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ |
বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। দুর্বল মার্কিন ডলার ও নিরাপদ বিনিয়োগের চাহিদা বৃদ্ধির প্রভাবে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে ঘিরে উদ্বেগ বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদে ঝুঁকতে উৎসাহিত করছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় ০৬টা ৩৯ পর্যন্ত স্পট গোল্ডের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ১৯৫ দশমিক ৯৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগে মঙ্গলবার স্বর্ণ তিন সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তবে এপ্রিল ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ০ দশমিক ২ শতাংশ কমে ৫ হাজার ২১৩ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়েছে। ওসিবিসির

কৌশলবিদ ক্রিস্টোফার ওয়ং বলেন, নতুন শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উদ্বেগ এবং দুর্বল ডলারের কারণে বাজারে দামের পুনর্মূল্যায়ন চলছে। তিনি জানান, ভূরাজনৈতিক পরিস্থিতি, ডলারের ওঠানামা, শুল্ক সংক্রান্ত চমক এবং ফেডের নীতিগত অনিশ্চয়তা এসব কারণে আপাতত দুইমুখী প্রবণতা থাকতে পারে। চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়ার প্রত্যাশার চেয়ে ভালো আয় বিনিয়োগকারীদের আস্থা বাড়ালেও, আমদানি পণ্যে নতুন মার্কিন শুল্কের বিস্তারিত ঘোষণার অপেক্ষায় বাজার সতর্ক রয়েছে। দুর্বল ডলার অন্যান্য মুদ্রাধারীদের জন্য ডলার-নির্ধারিত স্বর্ণকে তুলনামূলক সস্তা করে তোলে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, নতুন আরোপিত ১০ শতাংশ শুল্কের পরিবর্তে কিছু দেশের ক্ষেত্রে হার ১৫ শতাংশ বা তার বেশি হতে পারে। যদিও নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করা হয়নি। রয়টার্স জানিয়েছে,

বাজারের ধারণা, চলতি বছরে ফেডারেল রিজার্ভ তিন দফায় ২৫ বেসিস পয়েন্ট করে সুদহার কমাতে পারে। এদিন প্রকাশিত হতে যাওয়া সাপ্তাহিক বেকারত্ব ভাতার আবেদনসংক্রান্ত তথ্য থেকে বিনিয়োগকারীরা ফেডের ভবিষ্যৎ নীতিপথ সম্পর্কে আরও ইঙ্গিত পাওয়ার অপেক্ষায় রয়েছেন। এদিকে জেনেভায় বৃহস্পতিবার ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিনের পারমাণবিক বিরোধ নিরসন এবং মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা এড়াতে এ বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ডয়েচে ব্যাংক জানিয়েছে, সোনার তুলনায় রুপা ও অন্যান্য ‘হোয়াইট মেটালের’ দরবৃদ্ধি আবারও গতি পেয়েছে। ব্যাংকটি বছরের শেষে প্রতি আউন্স রুপার দাম ১০০ ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। যা গোল্ড-সিলভার অনুপাত ৬০-এর ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। স্পট সিলভারের

দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৯ দশমিক ৪৮ ডলারে দাঁড়িয়েছে। এটি আগের সেশনে তিন সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। প্লাটিনাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ২ হাজার ৩০৫ দশমিক ২০ ডলার হয়েছে। আর প্যালাডিয়াম ০ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৭৯৩ দশমিক ৮৪ ডলারে লেনদেন হয়েছে। আগের সেশনে এ দুটি ধাতুও তিন সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত