বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬ |
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবলের সবচেয়ে বড় আসরকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। তবে ১৯ জুলাই নির্ধারিত ফাইনালের আগেই টিকিটের মূল্য দেখে হতবাক হয়ে পড়েছেন সমর্থকরা। ফাইনালের ‘ক্যাটাগরি ১’ টিকিটের দাম পৌঁছেছে প্রায় ১০,৯৯০ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৪৫ হাজার টাকার সমান। এমন উচ্চমূল্য বিশ্বের বেশিরভাগ দেশের দর্শকদের নাগালের বাইরে চলে গেছে। শুধু ফাইনাল নয়, ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানি এবং আয়োজক মেক্সিকোর ম্যাচগুলোর টিকিটের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফাইনালের দ্বিতীয় ক্যাটাগরির টিকিটের দাম প্রায় ৬ লাখ ৮৭ হাজার টাকা এবং তৃতীয় ক্যাটাগরির টিকিট প্রায় ৫ লাখ ৩৯ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ফিফার ‘ডায়নামিক প্রাইসিং’ নীতির কারণে চাহিদা অনুযায়ী টিকিটের দাম

ওঠানামা করছে, যা সাধারণ সমর্থকদের মধ্যে আরও অসন্তোষ তৈরি করেছে। এই নীতির বিরুদ্ধে অভিযোগও জানিয়েছে ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই)। টিকিট বিক্রির প্রক্রিয়াও প্রশ্নের মুখে পড়েছে। লটারি পদ্ধতি এবং ‘ফার্স্ট-কাম-ফার্স্ট-সার্ভ’ ব্যবস্থায় অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করেও টিকিট পাননি। প্রযুক্তিগত ত্রুটি, ভুল কিউ এবং ওয়েবসাইটে প্রবেশে সমস্যার অভিযোগও উঠেছে। ‘লাস্ট-মিনিট সেলস ফেজ’-এ প্রবেশের চেষ্টাও অনেকের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের ক্ষোভ স্পষ্ট। কেউ বলছেন, “এই দামে সাধারণ মানুষের পক্ষে বিশ্বকাপ দেখা অসম্ভব,” আবার কেউ অভিযোগ করেছেন, “ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও টিকিট পাওয়া যায়নি, উপরন্তু দামও হঠাৎ বেড়ে যাচ্ছে।” বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। সেই ম্যাচের টিকিটের দামও সমানভাবে সমালোচনার

মুখে পড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু