বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরলেন জ্যোতিরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫

বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরলেন জ্যোতিরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ |
নাটকীয়ভাবে বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশ নারী দল। বাংলাদেশের সমান পয়েন্ট পেলেও নেট রান রেটে সামান্য পিছিয়ে থাকায় বিশ্বকাপে খেলার সুযোগ হাত ফসকে গেছে ওয়েস্ট ইন্ডিজের। আর তাতে বাছাইপর্বে নিজেদের শেষ দুই ম্যাচে হেরেও টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট জিতেছেন জ্যোতিটা। বিশ্বকাপে খেলা নিশ্চিত হওয়ায় পর বাংলাদেশ নারী দল সোমবার (২১ এপ্রিল) বিকেলে দেশে ফিরেছে। দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেখানে তিনি বলেন, ‘আমরা প্রথমদিকে ভালোই করেছিলাম। যেহেতু শেষ দিকে আমাদের ওই সুযোগটা ছিল যে আমরা কোয়ালিফাই করতে পারব। শুরুতে আমরা ভালো চেষ্টা করেছি, তো স্টিল প্রথম তিন ম্যাচে ভালো করার ফলে কিন্তু আমরা সুযোগ পেয়েছি। তবে

দুইটা ম্যাচ ভালো করতে পারিনি। থাইল্যান্ডের রান দেখে মনে এতটুক বিশ্বাস ছিল যে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাদের যে টার্গেট ছিল হিউজ। এরপরও তারা যেভাবে করেছে, আল্লাহ আসলে কপালে না রাখলে হতো না।’ এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমি আমাদের নারী দলকে আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫-এ খেলার যোগ্যতা অর্জনের জন্য অভিনন্দন জানাচ্ছি। পর্দার আড়ালে থেকে অক্লান্ত পরিশ্রমের জন্য কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্টকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’ বিসিবি সভাপতি যোগ করেন, ‘ভারত বিশ্বকাপের দিকে তাকিয়ে আমি আমাদের খেলোয়াড়দের প্রস্তুতিতে মনোযোগী এবং শক্ত থাকতে জন্য অনুরোধ করছি। বিসিবি সম্পূর্ণভাবে আপনাদের পাশে আছে। আপনারা যাতে সম্ভাব্য সেরা অবস্থায় টুর্নামেন্টে যেতে পারেন তা নিশ্চিত

করার জন্য আমরা প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করব।’ উল্লেখ্য, আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে