বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, প্রেমিকের বাড়িতে অনশন প্রেমিকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৪

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, প্রেমিকের বাড়িতে অনশন প্রেমিকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৪ |
পটুয়াখালীর দুমকিতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকাকে অনশন করতে দেখা গেছে। রবিবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ রিপোর্ট লেখার সময় প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন চাঁদনী নামের প্রেমিকা। এদিন, সকাল ৯টা থেকে উপজেলার লেবুখালী গ্রামের প্রেমিক হাসান মাহমুদ সাজনের বাড়িতে অনশন শুরু করেন ওই প্রেমিকা চাদনী। চাঁদনী বলেন, চার বছর আগে স্থানীয় ইউনিভার্সিটি স্কয়ারে সাজনের সঙ্গে পরিচয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নিয়মিত দেখা সাক্ষাত চলে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন বছরের পর বছর। বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন টালবাহানা করে গত ৫ মাস যাবৎ সাজিন সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে। আজ শুনি সাজিন অন্য মেয়েকে

বিবাহ করতে বাড়ি এসেছে। আমি এ বাড়িতে আসার পর সাজিন আমাকে দেখেই বাড়ি থেকে পালিয়ে গেছে। আমি সাজনের ঘরের সামনে গেলে তার মা, ফুফু (বদরপুর ইউপি সদস্য) ও বোন আমাকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেয়। পরে কিছু সাংবাদিক এসে উপস্থিত হলে তাদের মাধ্যমে মোবাইল ফিরে পাই। আমার মা থানায় অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘এলাকার প্রভাবশালীরা আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে চাপ প্রয়োগ করেছে। আমি নিজেকে নিরাপত্তাহীন মনে হচ্ছে করছি।’ অভিযুক্ত হাসান মাহমুদ সাজন মোবাইল ফোনে বলেন, ‘চাঁদনী আমার ছোট বোনের বান্ধবী তাই প্রায়ই বোনের সাথে বাড়িতে আসতেন।’ তবে শারীরিক সম্পর্কের বিষয় তিনি অস্বীকার করে জানান, ‘এটা মিথ্যা ও ষড়যন্ত্র।’ এলাকাবাসী

সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে পারিবারিক পর্যায়ে স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘মেয়ের মা থানায় অভিযোগ দায়ের করেছেন। এস আই সাহিদকে ঘটনাস্থানে পাঠিয়েছি। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার কমলো জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে বড় দর পতন : দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প ফুটপাত-সড়ক থেকে অবৈধ দোকান সরাতে ডিএমপির আলটিমেটাম রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা