বিয়ের দাবিতে তরুণীর অনশন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪

বিয়ের দাবিতে তরুণীর অনশন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ |
কুষ্টিয়া উপ-বিভাগীয় সড়ক প্রকৌশলীর কার্যালয়ে বিয়ের দাবিতে অনশনে বসেছেন এক তরুণী। সোমবার সকাল থেকে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের গাড়ি চালক রাব্বির সাথে বিয়ের দাবিতে ওই নারী অবস্থান করছেন। রাব্বি আহমেদ ইমরান উপ বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খানের গাড়ি চালক। রাব্বি বরিশাল জেলার পিরোজপুর এলাকার বাসিন্দা। অনশনকারী তরুণী যমুনা খাতুন (২০) কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের সন্তোষ আলীর মেয়ে। তিনি একজন নৃত্য শিল্পী। বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে থাকেন। স্থানীয়রা জানান, সকাল বেলা আমরা দেখতে পাই একজন নারী সড়ক অফিসে বিয়ের দাবিতে অবস্থান করছেন। তার সঙ্গে কথা বলে আমরা জানতে পারি গাড়ি চালক রাব্বির সাথে দুই বছর ধরে

তার প্রেমের সম্পর্ক রয়েছে। ওই নারী জানান, তিনি বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে থাকেন। রাব্বির সাথে একটা অনুষ্ঠানে আমার পরিচয় হয়। এরপর মোবাইলে আমাদের প্রেমের সম্পর্ক হয়। দুই বছর ধরে আমাকে শহরের বিভিন্ন জায়গায়, আবাসিক হোটেলে ও ভাড়া বাসায় রেখেছে স্ত্রীর মতো করে। প্রেম হওয়ার পর থেকে আমার সাথে শারিরীক সম্পর্ক করেছে। আমাকে বিয়ের ছলনা দিয়ে সে এতদিন সম্পর্ক করেছে। সে এখন বিয়ে করতে রাজি না। আমার সাথে প্রতারণা করছে। সে আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো। তিনি আরও বলেন, রাব্বির সঙ্গে সম্পর্ক থাকার কারণে আমি আমার প্রথম স্বামীকে তালাক দিয়েছি। সে প্রলোভন দেখিয়ে আমাকে ভোগ করেছে। এখন বিয়ে করতে

রাজি না সে। আজকে আমি অসহায় হয়ে এখানে এসেছি বিয়ের দাবিতে। সে আমার একটি বাচ্চাও নষ্ট করেছে। সে বলেছে আমাকে কোনো দিন ছেড়ে যাবে না। কিন্তু এখন নানা টালবাহানা করছে। আমি রাব্বিকেই বিয়ে করবো। তা-না হলে আমি আত্মহত্যা করবো। এ বিষয়ে কথা বলার জন্য গাড়ি চালক রাব্বি আহমেদ ইমরান ও উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খানের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাদের অফিসে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল ইরাকে বিমান হামলায় শিয়া আধাসামরিক বাহিনীর কমান্ডারসহ নিহত ১৫ সাবিলা-মিথিলাকে নিয়ে মালয়েশিয়ায় শুটিংয়ে শাকিব বিসিবি পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ