বিয়ের আসর থেকে কোটি টাকার খাম চুরি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুন, ২০২৫

বিয়ের আসর থেকে কোটি টাকার খাম চুরি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুন, ২০২৫ |
সিঙ্গাপুরে একটি জমকালো বিয়ের অনুষ্ঠান থেকে প্রায় অর্ধকোটি টাকার সমপরিমাণ অর্থসহ একটি লাল রঙের খাম চুরির ঘটনায় এক হোটেলকর্মীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। চুরি যাওয়া অর্থের পরিমাণ ছিল ৫০ হাজার সিঙ্গাপুর ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৭ লাখ ৭০ হাজার টাকা। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ঘটনার মূল হোতা হলেন ৩৬ বছর বয়সী লি ই উই, যিনি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের দায়িত্বে ছিলেন। গত এপ্রিল মাসে সিঙ্গাপুরের একটি অভিজাত হোটেলে আয়োজিত বিয়ের আসরে তিনি অতিথিদের উপহারের খামগুলো সংগ্রহস্থল থেকে সুযোগ বুঝে সবচেয়ে মূল্যবান খামটি চুরি করেন। বিয়ের অনুষ্ঠানে মুহূর্তেই ছড়িয়ে পড়ে চুরির খবর। খামটি খুঁজে না পাওয়ায় বর-কনের পরিবারে নেমে আসে

বিষাদের ছায়া। এরপরই শুরু হয় তদন্ত। তদন্তে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে চোর শনাক্ত করা হয় লি ই উই হিসেবে। মঙ্গলবার (২৫ জুন) আদালতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে আদালত তাকে ক্ষতিগ্রস্ত দম্পতিকে পুরো অর্থ ফেরত দিতে নির্দেশ দেন। তবে সময়মতো ক্ষতিপূরণ না দিতে পারলে তাকে অতিরিক্ত ১০০ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে বলেও রায়ে উল্লেখ করা হয়। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, “আস্থা ও দায়িত্বশীলতার জায়গায় থেকে এমন প্রতারণা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।” বিশেষ করে যে কর্মী অতিথি সেবা ও আয়োজকদের পাশে থাকার কথা, সেই তিনিই

বিশ্বাসভঙ্গ করায় বিষয়টি আরও বেদনাদায়ক বলে মনে করছেন নেটিজেনরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার