বিয়েবাড়িতে জান্তার হামলা, নিহত ১৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

বিয়েবাড়িতে জান্তার হামলা, নিহত ১৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
মিয়ানমারের মাগউই অঞ্চলের তেলসমৃদ্ধ শহর মিয়াইংয়ে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার সোনে কোন গ্রামে এই হামলায় আহত হয়েছেন বহু মানুষ। মিয়াইং পিপলস ডিফেন্স টিমের এক সদস্য বলেন, বিয়ের অনুষ্ঠানে লোকজন যে স্থানে রান্না করছিলেন, সেখানে বোমার আঘাতে অনেকে হতাহত হন। জান্তা বাহিনীর বিমানটি দুটি ৫০০ পাউন্ডের বোমা ফেলেছিল। এতে অনুষ্ঠানের আয়োজনস্থলটি জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত হয়। জান্তা গোষ্ঠী নিয়ন্ত্রিত স্থানীয় একটি পত্রিকা ‘সম্পদ আহরণ সাইটগুলোতে’ বারবার আসন্ন হামলার বিষয়ে সতর্ক করেছে। ওই বিয়ের বর একজন প্রতিরোধ যোদ্ধা বলে জানা গেছে। বোমা হামলার পর বেসামরিক জাতীয় ঐক্য সরকার ওই এলাকার লোকজনকে জমায়েত এড়িয়ে

চলার পরামর্শ দিয়েছে। ইরাবতী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি!