বিমান থেকে ফেলা ত্রাণ বাক্স মাথায় পড়ে শিশুর মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫

বিমান থেকে ফেলা ত্রাণ বাক্স মাথায় পড়ে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫ |
গাজায় বিমান থেকে ফেলা ত্রাণের বাক্স মাথায় পড়ে মৃত্যু হয়েছে এক ফিলিস্তিনি শিশুর। বৃহস্পতিবার দক্ষিণ গাজায় খান ইউনিসে আকাশ থেকে ফেলা ত্রাণ সংগ্রহ করতে যায় সাইদ আবু ইউনিস। কিন্তু বিমান থেকে ফেলা সাহায্য বাক্স সরাসরি তার ওপর পতিত হয়। এরপর তাকে নাসের হাসাপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সাইদকে মৃত ঘোষণা করেন। আলজাজিরা। গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ত্রাণের বাক্স পড়ে প্রাণহানির ঘটনা এটাই প্রথম নয়। কয়েক দিন আগে, একই ভাবেই ত্রাণের বাক্স মাথায় পড়ে একজন নার্সও মারা যান। আন্তর্জাতিক বিভিন্ন সাহায্য সংস্থা ঘটনার নিন্দা জানিয়েছে। তারা বলছে, এ কৌশলটি অদক্ষ এবং গাজায় ফিলিস্তিনিদের প্রয়োজনীয় খাদ্য এবং অন্যান্য সম্পদ সরবরাহ করতে অক্ষম। ২০২৪ সালের অক্টোবরেও

দক্ষিণ গাজার আল-মাওয়াসিতে ত্রাণ বহনকারী প্যারাসুটটি তাঁবুতে পড়ে ৩ বছর বয়সি সামি মাহমুদ আইয়াদ নিহত হন। বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান সিন্ডি ম্যাককেইন বুধবার বলেছেন, ইসরাইলের অবরোধের কারণে এবং ক্ষুধার তীব্রতা বিবেচনা করে বিশ্ব শুধু গাজায় খাদ্য আকাশপথে ফেলে রাখা চালিয়ে যেতে পারে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি আরও লেখেন, ‘আজ ৫ লাখ মানুষ অনাহারে রয়েছেন। তাদের কাছে খাদ্য পৌঁছানোর একমাত্র উপায় হলো স্থলপথ।’ এদিকে গাজায় ত্রাণের নামে পরিকল্পিত হত্যাকাণ্ড চলছে বলে জানিয়েছে গাজা (কুদস নিউজ নেটওয়ার্ক), ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ)। সংস্থাটি জানিয়েছে, ‘শ্বাসরোধকারী ভিড়, সহিংস লুটপাট এটি প্রাণঘাতী হয়ে উঠেছে।’ আরও পড়ুন গাজা সীমান্তে ইসরাইলের সেনা সমাবেশ, বড় অভিযানের

ইঙ্গিত গাজা সীমান্তে ইসরাইলের সেনা সমাবেশ, বড় অভিযানের ইঙ্গিত জুন এবং জুলাইয়ে গাজার আল-আত্তার এবং আল-মাওয়াসি এলাকায় অবস্থিত দুটি প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে ১৩৮০ জন আহত ব্যক্তি এবং ২৮ জনের মৃতদেহ পেয়েছে- তারা ত্রাণ আনতে গিয়েছিলেন। চলমান পরিস্থিতিতে গাজা উপত্যকায় খাবারের অভাবে প্রায় ২০০ জন মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৬ জনই শিশু। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য দিয়েছে। বৃহস্পতিবার হাসপাতালগুলোয় ‘ক্ষুধা ও অপুষ্টি’র কারণে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুটি শিশুও আছে। এখন পর্যন্ত গাজায় খাবারের অভাবে মোট মৃত মানুষের সংখ্যা ১৯৭-তে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, জুলাইয়ে গাজায় তীব্র অপুষ্টিতে ভোগা ৫ বছরের কম বয়সি শিশুর সংখ্যা ছিল

প্রায় ১২ হাজার, যা এক মাসে সর্বোচ্চ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত