বিমানের প্যান্ট্রিতে সঙ্গম! পাইলটদের বিরুদ্ধে অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪

বিমানের প্যান্ট্রিতে সঙ্গম! পাইলটদের বিরুদ্ধে অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪ |
যাত্রিবাহী বিমানের প্যান্ট্রিতে সঙ্গম করছিলেন যুগল। সেই ভিডিও ভাইরাল হতেই বিপাকে বিদেশি বিমান সংস্থা। সংস্থার তরফে ওই বিমানের কর্মীদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে বলেও খবর। পুরো ঘটনায় হইচই পড়েছে। কী ভাবে দম্পতির গোপন মুহূর্তের ভিডিও এ ভাবে ক্যামেরাবন্দি করে নেটমাধ্যমে ছড়িয়ে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ‘সুইস এয়ার’-এর একটি বিমানে। বিমানের প্যান্ট্রিতে ঢুকে সঙ্গম করছিলেন এক যুগল। সেই ঘটনা ককপিট-নিয়ন্ত্রিত নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়ে। কিছু দিনের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিও। অভিযোগ, বিমানের কর্মীরাই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়েছেন। আর তার পরেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছে ওই বিমান সংস্থা। বিমানকর্মীদের আচরণে উদ্বেগ প্রকাশ

করেছেন নেটাগরিকেরাও। এক জন এক্স ব্যবহারকারীর পোস্টে লেখা, ‘‘সুইস এয়ারের বিমানটি ব্যাঙ্কক থেকে জুরিখ যাচ্ছিল। প্রথম শ্রেণিতে যাত্রা করছিলেন ওই দু’জন। গোপনে তাঁদের সঙ্গমের ভিডিও ক্যামেরাবন্দি করেন পাইলটেরা। ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।’’ অন্য দিকে, সুইস এয়ার মুখপাত্র মেইক ফুলরট সংবাদমাধ্যম ‘ডেলি মেল’কে বলেছেন, ‘‘যাত্রীদের সম্মতি ছাড়া এই ধরনের ভিডিও রেকর্ড করা এবং তা এ ভাবে ছড়িয়ে দেওয়া মূল্যবোধের পরিপন্থী। এ ক্ষেত্রে সুরক্ষাবিধিও লঙ্ঘন করা হয়েছে।’’ কী ভাবে ভিডিয়োটি ছড়িয়ে পড়ল এবং এর নেপথ্যে অন্য কোনও বিমানকর্মীর হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন মেইক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু