বিপিএলে ট্রফি নিয়েও কেলেঙ্কারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫
     ৮:০৬ অপরাহ্ণ

বিপিএলে ট্রফি নিয়েও কেলেঙ্কারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:০৬ 185 ভিউ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিতর্কিত এক আসর শেষ হলো শুক্রবার। দেশের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের শুরু থেকেই বিভিন্ন ইস্যুতে বিতর্ক হচ্ছে। কিন্তু এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। টিকিট অব্যবস্থাপনা, পারিশ্রমিক জটিলতা আর ফিক্সিংয়ের অভিযোগ বিপিএলের গায়ে রীতিমত কালি মেখে দিয়েছে। বিশেষ করে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি পারিশ্রমিক নিয়ে গড়িমসির আগের সব রেকর্ড ভেঙেছে। এই দলের দেশি-বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন করেছেন। লিগ পর্বের শেষদিকে দলটির বিদেশি ক্রিকেটাররা একটি ম্যাচও বর্জন করেছেন। যা বিপিএলের ইতিহাসে নজিরবিহীন। শুধু তাই নয়, টাকা না পেয়ে দুর্বার রাজশাহীর টিমের খেলোয়াড়দের কিট আটকে রেখেছেন বাসচালক। বিদেশি খেলোয়াড়রা আটকে থেকেছেন হোটেলে। স্থানীয় খেলোয়াড়রা বেতন না

পেয়ে টিম হোটেল ছেড়েই চলেছেন। আর্থিক কেলেঙ্কারির পর এবার ট্রফি নিয়েও কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। গত শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল। ২০১৩ সালের মতো এবারও বিপিএলের ফাইনালে উঠে হেরে যায় চিটাগং। রানার্সআপ হিসেবে চিটাগং শুক্রবার যে ট্রফিটা পেয়েছে সেই ট্রফি নিয়েও কেলেঙ্কারি। ট্রফিটা দেখতে গোলাকার। কিন্তু ট্রফিটা ঘুরিয়ে দেখলে পিছনের দিকটা সমতল। ট্রফির সামনের দিকের সঙ্গে পেছনের চেহারার কোনও মিলই নেই। অভিযোগ উঠেছে ট্রফিটার একটা দিকে স্রেফ বিপিএলের নাম এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ছবি আটকে দেওয়া হয়েছে বা ছেপে দেওয়া হয়েছে। কিন্তু, ট্রফিটার পিছনের দিকটা সহজে দেখা যাবে না বলে সেদিকে

আর কোনও নজর দেননি উদ্যোক্তারা। এছাড়া বিপিএলে এবারের আসরে বেশ কয়েকটি ম্যাচে ফিক্সিং কেলেঙ্কারিও অভিযোগ রয়েছে। এসব বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বলেছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা কাউকে কিছু বলতে পারছি না। তবে কেউ দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তি দেব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার